চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিকে আলোচনার প্রস্তাব অন্যদিকে গৌরী সেনে শিক্ষকদের আপত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বেতন-ভাতা-সম্মান ইস্যুতে আলোচনায় বসতে শিক্ষক নেতারা প্রস্তাব দিলেও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাদের প্রবল আপত্তি। তাদের কাছে অবশ্য এখন পর্যন্ত আলোচনার কোনো সুস্পষ্ট প্রস্তাব আসেনি। তবে সরকারকে আলোচনায় বসার তাগিদ দিয়েছে সরকারে থাকা ১৪ দল। আর শিক্ষকদের আন্দোলনকে যৌক্তিক বলেছে বিএনপি।

শিক্ষকরা এতোদিন শুধু বেতন-ভাতা-সম্মানের কথা বলে আসলেও এখন তাদের আন্দোলনে যোগ হয়েছে অর্থমন্ত্রীর বক্তব্য যাকে অনেক শিক্ষক ‘অনর্থক মন্তব্য’ হিসেবে উল্লেখ করেছেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্যের প্রতিবাদে এক ঘণ্টা দাঁড়িয়ে নিন্দা কর্মসূচী পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সেসময় পরিস্থিতি আরো জটিল হওয়ার আগেই সুস্পষ্ট নির্দেশনা আসা প্রয়োজন বলে সতর্ক করেন শিক্ষক নেতারা।

তারা আলোচনার কথা বললেও তার মন্তব্যের কারণে অর্থমন্ত্রীর সঙ্গে বসতে আপত্তির কথাও জানান।

তবে স্বতন্ত্র বেতন কমিশন গঠনের ঘোষণা দিতে সরকারের প্রতি আহবান জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর এসএম মাকসুদ কামাল ।

‘যদি সে রকম ঘোষণা আসে তাহলে বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে যে অস্থিরতা বিরাজ করছে সেটা বহুলাংশে কমে আসবে,’ বলে মন্তব্য করেন তিনি।

Reneta

সরকার এ বিষয়ে নতুন করে কিছু বলেনি। মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদনের দিনই জানানো হয়, বৈষম্য দূর করতে মন্ত্রিসভা কমিটি শিক্ষকদের বেতন-ভাতার বিষয়টি বিবেচনা করবে।

এরকম ঘোষণা থাকলেও সরকারকে আলাদাভাবে শিক্ষকদের সঙ্গে বসার তাগিদ দিয়েছে সরকারি জোট ১৪ দল। পাশাপাশি তারা শিক্ষকদেরকে কর্মবিরতিতে না যাওয়ার অনুরোধ জানিয়েছে।

শিক্ষকদের সঙ্গে সহানুভূতি প্রকাশ করে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা তাদের আহবান জানাবো তারা যেনো কর্মবিরতি করে শিক্ষা কার্যক্রমকে ব্যাহত না করে সরকারের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করেন।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি.জে (অব.) আ স ম হান্নান শাহ শিক্ষকদের আন্দোলনকে যৌক্তিক হিসেবে উল্লেখ করে সরকারের সমালোচনা করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে এদিন অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ববিদ্যালয় শিক্ষকশিক্ষক আন্দোলনশিক্ষকদের বেতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাপ্টেনস কার্ড পেলেন ৩৩ অধিনায়ক

এপ্রিল ১৬, ২০২৬

প্রান্তিকের গল্প বাড়াতে সিভিল সোসাইটি-মিডিয়ার দূরত্ব কমানোর আহ্বান

এপ্রিল ১৬, ২০২৬

জাতীয় নেতাদের অবদান ভুললে ইতিহাস ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

ফ্র‍্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় নতুনদের সুযোগ বাড়ছে: ল্যাথাম

এপ্রিল ১৬, ২০২৬

পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT