রাজনীতি

একটি মামলায় মির্জা ফখরুলের জামিন

একটি মামলায় মির্জা ফখরুলের জামিন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পল্টন থানায় গাড়ি পোড়ানোর একটি মামলায় ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।

একই সঙ্গে পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা আরো ৩ টি মামলায় কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে ২ সপ্তাহের রুল জারি করেছেন আদালত। মির্জা ফখরুলের জামিন আবেদন শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ ওই আদেশ দেন। গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ইন্ধন, উস্কানি ও পরিকল্পনার অভিযোগে চলতি বছর তার বিরুদ্ধে মামলা করে পুলিশ।

বিষয়:বিএনপি-ফখরুল
প্রতিবেদক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…