চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি করে কেন্দ্রে জয়ে চলছে ট্রাম্প-বাইডেন হাড্ডাহাড্ডি লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প

মার্কিন নিবার্চনে চূড়ান্ত ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে নিউ হ্যাম্পশায়ার রাজ্যে একটি করে কেন্দ্রে জয় পেয়েছেন দুই প্রার্থী। জনমত জরিপ অনুযায়ী জো বাইডেনই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন? নাকি গতবারের মতো জরিপকে ভুল প্রমাণ করে আবারও সবাইকে চমকে দেবেন ডোনাল্ড ট্রাম্প? এমনই নানা সমীকরণ বিশ্বের সামনে। এবার রেকর্ড আগাম ভোট পড়ায় লড়াইয়ের শেষটা আদালত পর্যন্ত গড়াতে পারে। ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের কারণে বিশেষজ্ঞরা নির্বাচন পরবর্তী সহিংসতারও আশঙ্কা করছেন।

সময়ের ভিন্নতার কারণে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের বিভিন্ন এলাকায় ভিন্ন সময়ে ভোটকেন্দ্রগুলো খোলা হয়। ঐতিহ্য মেনে নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ শহরের একটি কেন্দ্রের ভোট গ্রহণ ও গণনা শেষ হয়েছে। এর একটিতে সব ভোট পেয়ে জয় পেয়েছেন বাইডেন। অন্যটিতে ১৬-৫ ভোটে জিতেছেন ট্রাম্প।

ভোটগ্রহণ চলছে ভেরমোন্টের, কানেকটিকাট, ইন্ডিয়ানা, কেনটাকি, মাইন, নিউ জার্সি, নিউইয়র্ক, ভার্জিনিয়া, ডেলাওয়ার, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, লুইজিয়ানা, মিশিগান, মিসৌরি, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, সাউথ ক্যারোলিনা, ক্যালিফোর্নিয়া, আইডাহো এবং নেভাডায়। সবশেষ ভোটগ্রহণ হাওয়াই অঙ্গরাজ্যে।

তবে করোনা পরিস্থিতির কারণে এবার মার্কিন নির্বাচনের চিত্র অন্যরকম। নির্বাচনে জনস্বাস্থ্যই প্রধান ইস্যু। কারণ যুক্তরাষ্ট্রে এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১ কোটি, মৃত্যু হয়েছে ২ লাখ ৩৭ হাজার জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সঙ্গে অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে ট্রাম্পের প্রশংসাও আছে।

তবে ভোটের দিনের জন্য অপেক্ষা করেননি অনেক ভোটার। মোট ২৪ কোটি ভোটারের মধ্যে ১৯ কোটির মত ভোটার এবার নিবন্ধন করেছেন। দুই প্রেসিডেন্ট প্রার্থীসহ আগাম ভোট দিয়ে ফেলেছেন ৯ কোটি ৬০ লাখ।

মার্কিন ইতিহাসে এভাবে আগাম ভোটের রেকর্ড হওয়ায় নির্বাচনের দিনই ফল পাওয়া সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। এমনকি লেগে যেতে পারে কয়েক দিন। দেশটিতে এ বছর প্রায় অর্ধেক রাজ্যে ডাকযোগে দেয়া ভোটের ব্যালট পৌঁছাবে নির্বাচনের পরে। যে কারণে কিছু রাজ্যের সব ভোট গণনা শেষ করতে তেসরা নভেম্বরের পরও আরও কয়েকদিন সময় দরকার হবে।

Reneta

আগেই পোস্টাল ব্যালটে কারচুপির আশঙ্কার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রত্যাশিত ফল না পেলে আদালতে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছেন তিনি। ফল পাওয়ার আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করে তেসরা নভেম্বর রাতে হোয়াইট হাউজে তার পার্টির ঘোষণাও জনমনে শঙ্কা জাগিয়েছে।

৭৪ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প লড়ছেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য। জয়ী হতে ব্যর্থ হলে ১৯৯২ সালে জর্জ এইচ ডব্লিউ বুশের পর তিনি হবেন পুনঃনির্বাচিত হতে ব্যর্থ প্রথম প্রেসিডেন্ট। আর ৭৭ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জিতে গেলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সবচেয়ে বেশি বয়সী প্রার্থী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমাদের মানসিকতার বিশাল পরিবর্তন প্রয়োজন’

পরবর্তী

ছাত্রজীবনেই উদ্যোক্তা মুরসালীন

পরবর্তী

ছাত্রজীবনেই উদ্যোক্তা মুরসালীন

মাস্ক ছাড়া ভোটকেন্দ্রে মেলানিয়া ট্রাম্প

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT