চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটা বিরতি দরকার ছিল’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:৫৯ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বার্মিংহাম থেকে: টানা খেলার ধকল কাটাতে বাংলাদেশ দল বিশ্রামের পর্যাপ্ত সময় পেয়েছে বার্মিংহাম এসে। আইসিসির অদ্ভুত সূচিই করে দিয়েছে সুযোগটা। সাউদাম্পটনে আফগানিস্তান ম্যাচের পর ভারতের বিপক্ষে নামার আগে পুরো ৭ দিনের বিরতি। বিসিবিও পড়ে নিয়েছে খেলোয়াড়দের শারীরিকভাষা। দিয়ে দিয়েছে চার দিনের ছুটি। সেটি শেষ হচ্ছে শনিবার। রোববার স্থানীয় একটি মাঠে অনুশীলন শুরু করবে টিম টাইগার্স।

ছুটিতে দলের সিনিয়র-জুনিয়র ক্রিকেটাররা ঘুরে বেরিয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে। বার্মিংহাম ইংল্যান্ড এন্ড ওয়েলসের মধ্যাঞ্চল হওয়ায় ভ্রমণ করাও সহজ হয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত অবশ্য কোথাও যাননি। টিম হোটেল হায়াত রিজেনসিতে নিজের কক্ষেই কাটিয়েছেন সময়। খুব বেশি প্রয়োজন ছাড়া বেরও হননি। পরিচিত কেউ দেখা করতে এলে নেমেছেন হোটেল লবিতে। ক্লান্তি কাটাতে শুয়ে-বসেই কাটিয়েছেন সময়টা।

শুক্রবার বিকেলে মোসাদ্দেক নেমে এলেন হোটেলের নিচে। বললেন, ‘অনেকদিন হয়ে গেছে দেশের বাইরে আছি। আর টানা খেলে আসছি সেই আয়ারল্যান্ড থেকেই। শরীরকে তাই বিশ্রাম দিচ্ছি। দূরে কোথাও যাইনি।’

বিদেশ বিভূঁইয়ে বাংলাদেশ দলের ১২ ক্রিকেটারের কেটে গেছে পাক্কা দুই মাস। ১ মে আয়ারল্যান্ড সফর দিয়ে শুরু হয়েছিল যাত্রা। সেখানে ত্রিদেশীয় সিরিজ জিতে ইংল্যান্ডে এসে অনুশীলন, প্রস্তুতি ম্যাচ, বিশ্বকাপের সাত ম্যাচ।

শনিবার টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোসাদ্দেক বললেন বিশ্রাম কতটা দরকার ছিল, ‘আসলে যেভাবে (টানা) আমরা ম্যাচ খেলছিলাম, এমন বড় টুর্নামেন্টের মাঝে একটা ব্রেক দরকার ছিল। সেটা সবাই কাজে লাগিয়েছে। সবাই এখন হোটেলে ফিরে আসছে। কাল থেকে প্র্যাকটিস শুরু করবে, ব্রেকটা দরকার ছিল।’

সামনের দুটি ম্যাচ নিয়েই এখন ভাবনা বাংলাদেশের। ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা অঘোষিত কোয়ার্টার ফাইনালে রূপ দিতে হলে মঙ্গলবার এজবাস্টনে হারাতেই হবে ভারতকে।

Reneta

বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলের বিপক্ষে নামবে বাংলাদেশ। তবে কোহলি-ধোনির দলকে আলাদা চোখে দেখার সুযোগ নেই বলে মনে করেন মোসাদ্দেক, ‘টুর্নামেন্টে এমন একটা পর্যায়ে আমরা আছি, তাতে ভারত বা অন্য কোনো টিমকে নিয়ে আলাদা করে চিন্তা করার সময় আমাদের আছে বলে মনে করি না। ভারত অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। আমারা যে ক্রিকেট খেলছি ওটা খেলতে পারলে ভালো কিছুই হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমোসাদ্দেক হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জুলাই ১০, ২০২৬

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT