চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটা উইকেট পড়লে ঠিক ছিল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ১৪ ওভারে দলীয় ফিফটি তামিম-ইমরুলের ব্যাটে। শ্রীলঙ্কার চেয়ে ২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশের শুরুটা তাতে হল দুর্দান্তই। গ্যালারির দর্শকদের করতালিতে জহুর আহমেদের তখনকার সময়টা মুখর থাকল। ওপেনিং জুটি ঘিরে যখন আশা বাড়ছে, তখনই উইকেট বিলিয়ে এলেন ইমরুল। পরে তামিম ও মুশফিক শেষ বিকেলে ফেরায় ম্যাচ বাঁচানো নিয়েই শঙ্কা জেগেছে।

৩ উইকেটে ৮১ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। এখনও ১১৯ রানে পিছিয়ে আছে। সামনে পুরো একটি দিন। শেষ বিকেলে তিন উইকেট হারানো বড় ধাক্কাই। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা তাইজুলও মনে করেন দুটি উইকেট বেশি পড়ে গেছে বাংলাদেশের, ‘আমার কাছে মনে হয় একটা উইকেট পড়লে ঠিক ছিল, তিনটা উইকেট বেশি হয়ে গেছে।’

অফস্পিনার দিলরুয়ানের বল লেন্থ বিচার না করেই সুইপ করতে গিয়ে শর্টলেগে ক্যাচ দেন ইমরুল (১৯)। অন্য ওপেনার তামিম ফিরেছেন ৪১ রানে। সান্দাকানের বলে উইকেটরক্ষক ডিকেভেল্লার গ্লাভসে ধরা পড়েছেন। বড় আক্ষেপ ছিল হেরাথের বলে মুশফিকের আউট। দিনের শেষ ওভারে উইকেট অক্ষত না রাখতে পেরে হতাশা বাড়িয়েছেন এই ডানহাতি।

মূর্তিকারিগর

সাধারণ বোলিং করেই অসাধারণ তিনটি উইকেট পেয়ে চট্টগ্রাম টেস্টে জয়ের পথ তৈরি করে ফেলেছেন লঙ্কান তিন স্পিনার। তবে বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল মনে করেন আহামরি বল করেনি শ্রীলঙ্কানরা।

‘ওরা যে খুব ভাল বোলিং করেছে, তা আমি বলবো না। সেটা করলে এতটুকু সময়ের মধ্যে আমরা ৮০ রান করতে পারতাম না। যেগুলো ভাল জায়গায় বল হয়েছে, তাতে ওরা সফল ছিল। আমাদের উইকেট পড়ে গেছে। এজন্য মনে হচ্ছে ওরা ভাল বোলিং করছে। আমি ও রকম মনে করি না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT