বিনোদন

একঝাঁক তরুণদের নিয়ে ইমেল হকের প্রথম ওয়েব সিরিজ

বাংলাদেশের সমুদ্র সৈকতে পর্যটকদের দলীয় ছবি, আনন্দময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দলীয় সদস্যরা সমুদ্র সৈকতে ভ্রমণে অংশগ্রহণ করছে, হাসি ও আনন্দের সাথে ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

একঝাঁক তরুণ মুখ নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন ইমেল হক। নির্মাণের পাশাপাশি সিরিজটির গল্পও তার। এই নির্মাতা জানালেন, তার বানানো প্রথম এই ওয়েব সিরিজটির নাম ‘চেক ইন’। যেটি ছয় পর্বে নির্মিত হয়েছে। 

সিরিজটির মাধ্যমে প্রথম কোনো ওয়েব সিরিজ প্রযোজনায় এসেছে র‍্যাবিটহোলবিডি। বর্তমানে এই ওটিটিতে প্রকাশ হয়েছে ‘চেক ইন’।

নির্মাতা জানালেন, ছয় পর্বের ওয়েব সিরিজটির নির্মাণে পুরো স্বাধীনতা ছিল তার। যারা দেখেছেন তাদের ভালো লাগার কথা জানিয়েছেন।

কক্সবাজারসহ নানা মনোরম লোকেশনে শুটিং হয়েছে ‘চেক ইন’-এর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকি আহমেদ জারিফ, পার্থ শেখ, আহমেদ গোলাম দস্তগীর শান, ইমন খান জিয়ন, জান্নাত আক্তার, মাসুম রেজোয়ান, সাবা চৌধুরী, রিসা চৌধুরী, মাহারিয়া আজমেরী, সঞ্চিতা দত্তসহ অনেকেই।

নির্মাতা ইমেল হক বললেন, বড় ক্যানভাসে যত্ন নিয়ে যথাযথ বাজেটে সিরিজ বানানো যায়। সেভাবে বানিয়েছি ‘চেক ইন’। বানিয়ে তৃপ্তি পেয়েছি। নতুন অভিজ্ঞতাও হয়েছে।

ইমেল হক আরও বলেন, নতুন আরেকটি কনটেন্ট বানাচ্ছি। এ মাসেই শুটিং শুরু। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়েছে নতুন কাজটি যেন আরও উপভোগ্যের সর্বোচ্চ চেষ্টা থাকবে।

এর আগে ৩০টির মতো নাটক বানিয়েছেন ইমেল হক। বিজ্ঞাপন বানিয়েছেন ছয়টি। তবে এই প্রথম ওয়েব সিরিজ বানালেন। যেখানে নাটকীয়তায় রোমান্স, বন্ধুত্বের বন্ধন ও নানা প্রতিকূলতার চিত্র ফুটে উঠেছে।

বিষয়:ইমেল হক ওয়েব সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…