চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন মেজদিদি

গোধূলি খান গোধূলি খান
৩:৪৬ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৮
মতামত
A A
প্রধানমন্ত্রী

বড় দুখি সে। জন্মের পর থেকেই হুমকির মুখে। জন্মের চার বছরে পিতৃবিয়োগ। আর তারপর থেকে চলছে এতিমকে শোষণ। এক সাগর রক্তের বিনিময়ে, লাখো শহীদের আত্নত্যাগে, কোটি মানুষের দুঃখ সাথে নিয়ে জন্ম। তার কপালে সুখ তো অমাবস্যার চাঁদ। তবুও স্বপ্ন দেখে তার মন, ভালো থাকার, রাখার। বঞ্চনা, ধোঁকা, অত্যাচার যেন ললাটের লিখন। সবাই যেন তার জন্য কাদম্বরী। তার তৃষিত হৃদয় খুঁজে ফেরে একজন হেমাঙ্গিনীর, মেজদিদির। এতো মানুষ এই দেশে কিন্তু একজন মেজদিদি মেলেনা।

বছর যায়, মাস যায়। কেষ্টর মতো দুখি বাংলা পায় না একজন মেজদিদি। যে কিনা হাজারও কাদম্বরীর হাত থেকে নিজের নিরাপদ বুকে ঠাই দেবে। আগলে রাখবে শকুনি দৃষ্টি থেকে। অত্যাচার থেকে। শোষন-পীড়ন, অন্যায়-নিপীড়ন, মিথ্যা-লোভ-ধোকাবাজি থেকে। দিন যায় মাস যায়। ১৪ বছরে কেষ্ট দেখা পেয়েছিল মেজদিদির। আর বাংলা দেখা পেল দীর্ঘ ২৫ বছর পরে। তবুও তো পেল। শেখ হাসিনা বাংলার মেজদিদি যেন। আগলে রাখতে চান বাংলাকে আদর দিয়ে যত্ন দিয়ে কিন্তু চারপাশের কাদম্বরীদের জন্য বারবার বাধাগ্রস্থ হয় মেজদিদি।

মেজদিদির যত্নে বাংলার অর্থনৈতিক উন্নয়নের গ্রাফ দিনে দিনে বাড়তেই থাকে। তার মায়া মমতায় বাংলার চেহারা পাল্টাতে থাকে। ফলে অনেকের চক্ষুশীল হয়ে পরে বাংলা। মেজদিদির সব প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে যেন। সোনার খনি লুটের মতো বাংলা লুট হচ্ছে। স্থবির হয়ে পড়ছে জনজীবন। পথে মানুষের, রিক্সা, গাড়ি ও হকারের চিৎকার। দিনে দিনে বাড়ছে ক্ষুদ্ধতা। নেই প্রতিকারের চিন্তা, কিন্তু ব্যস্ত সবাই নিজের আখের গোছাতে। কাদম্বরীরা টাকা সম্পদ ও ক্ষমতা ছাড়া যুগে যুগে কি আর বুঝেছে।

বাংলার নাভিশ্বাস উঠে- দুঃশাসন-দূষণ-দুর্নীতিতে। অন্যায় আর অসভ্যতায়। বাংলা পারে না বুক ভরে নির্মল বাতাস নিতে। নদী, পুকুর বা লেক থেকে বয়ে আসা একরাশ ভেজা বাতাসে পায় না সুনির্মল গন্ধ। কারখানা, শহর আর জলযানের ফেলা বর্জ্য আর তার পচনের গন্ধে গা গুলিয়ে ওঠে। বাংলা ভাবে আমাকে ভালোবাসার মতো সত্যিকারের দেশ প্রেমিক কি নেই! শহর ইট, কাঠ, পাথরের। সবুজের দেখা মেলে কিঞ্চিৎ। গাছ কেটে, বন উজার করে, পুকুর, লেক এমনকি নদী ভরাট করে চলছে জায়গা দখল। গড়ে উঠছে বাসাবাড়ি, মার্কেট ও বিনোদনক্ষেত্র। আহা ভাবার কেউ নেই, কেউ দেখার নেই। মেজদিদি নানান কাজে ডুবে থাকে মাঝরাত অব্দি। যখনি তিনি কেষ্ট মানে বাংলার খোঁজ খবর করেন তার চারপাশের কাদম্বরী হাত-পা নাচিয়ে জানান, সব কুশল মঙ্গল। সত্যি খবর পায় না মেজদিদি। যা তার কানে দেয়া হবে উনি শুধু সেইটুকুই শোনেন। যা তাকে শোনানো হয় তাই শোনেন। এর বাইরে নিজে থেকে পান না বাংলার খবর। ধুঁকতে থাকা বাংলা ভাবে মেজদিদি একদিন সত্যি সত্যি তার অবস্থার সঠিক চিত্র পাবেন। সেদিন সব কাদম্বরীকে পিটিয়ে চৌদ্দ শিকে ভরবেন।

শতবর্ষী গাছ

মেজদিদি জানে না তার চারপাশের কাদম্বরীরা বন কেটে পরিষ্কার করছে। বাংলার বন উজার করে হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের নামে। শতবর্ষী গাছগুলি কেটে ফেলবে, কোন বিকল্প চিন্তা করছে না কেউ, কারণ গাছ কেটে পয়সা আসবে পকেটে। আবার চার লেন বানানোর নামে চলবে লুঠতরাজ। বাংলার বুকের জমিনের রাস্তাগুলির গাছ রেখেই উন্নত করা যায় চার লেনে। কিন্তু এখানের কাদম্বরীরা শুধু গাছের না তলারটাও খাবে বলে হামলে বসে আছে। ব্যাংক শেষ, শেয়ারবাজার রুগ্ন। তেল- গ্যাস, ইলেক্ট্রিসিটি সব নৈব নৈব চ। তবুও বাংলার মানুষের উপর দাম বাড়ানোর বোঝা চাপিয়ে চলছে লুট উৎসব। বাংলায় সব থেকে পপুলার মেলা হলো ঘুষের মেলা, দুর্নীতির মেলা। কেউ দেখার নেই। মেজদিদি হেমাঙ্গিনী যাদের রেখেছে বাংলাকে দেখাশোনার জন্য তারায় উল্টো বাংলাকে মেরে কেটে, শুষে ছোবড়া করে ফেলছে। সুজলা, সুফলা, শস্য-শ্যামলা নদী মাতৃক বাংলা আজ ইট পাথরের বস্তি, নেই সুচারু নগর-পরিকল্পনা, শুধু চলছে কাদম্বরীদের ‘জোড় যার মুল্লুক তার’ নীতি। চলছে সবখানে নিয়ম ভাঙার উৎসব। মেজদিদি হাত পেতে ঋণ নিচ্ছেন বাংলাকে শিক্ষা-দীক্ষায়, খাদ্যে-বস্ত্রে, উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে। সেই টাকা কাদম্বরীর দল গাপ করছে। ফলে বানাতে না বানাতে ভেঙে পড়ছে পুল, ব্রিজ, দু দিনেই রাস্তা হয়ে উঠে এবড়ো খেবড়ো। বছরব্যাপী চলে রাস্তা খোঁড়াখুঁড়ির মেলা। ঘরে নেই গ্যাস দিনের পর দিন, মাস শেষে গুনে চলো ভাড়ার টাকা। দুর্নীতিতে, অনিয়মে নৈরাজ্যতার প্রতীক হয়ে গেছে বাংলা। বাংলার বুকে অনেক কষ্ট কারণ তার মেজদিদি চেয়েও পারছে না তাকে নিরাপদে রাখতে।

বাংলা স্বপ্ন দেখে, হেমাঙ্গিনী যেমন সমাজ সংসারের সাথে যুদ্ধ করে নিরাপদ আশ্রয় দিয়েছিল কেষ্টকে তেমনি শেখ হাসিনা একাই যেন তার চারপাশের কাদম্বরীদের দমন করে কেষ্টকে মানে বাংলাকে আমাদের প্রিয় বাংলাদেশকে তার বুক দিয়ে আগলে রাখতে পারেন। দুষ্টের দমন করে পিতাহীন বাংলাদেশের মেজদিদি হয়েই থাকবেন তিনি।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

জুলাই ২২, ২০২৬

এয়ারবাসকে ইউরোপীয় ইউনিয়নের ঋণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বোয়িং

জুলাই ২২, ২০২৬
ছবি: বিটপী এ্যাডভার্টাজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার।

বিটপী অ্যাডভার্টাইজিংয়ের জিএম আলাউদ্দিন তালুকদার মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

তনু হত্যা মামলায় নতুন মোড়

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT