তসলিম শেখ। বসবাস করেন নাটোরের লালপুরে। এক সময় পুরো দেশ দাপিয়ে বেরিয়েছেন। সারাদেশের মানুষ একনামে তাঁকে চিনতেন। মহান মুক্তিযুদ্ধের পক্ষে দেশের মানুষকে সংগঠিত করেছেন খেলার মাধ্যমে।ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের দাপুটে খেলোয়াড়।
এখন ওনার খবর কেউ রাখেনা।রোগ-শোকে ভুগে আর্থিক অনটনের মধ্যে মানবেতর জীবন যাপন করছিলেন নাটোরের লালপুরের একটি জরাজীর্ণ ঘরে।
পত্রিকায় প্রকাশিত এইরকম একটি সংবাদ নজরে আসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সাথে সাথেই তিনি প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দিলেন তাসলিম শেখের খোঁজ খবর নেয়ার জন্য।
স্থানীয় প্রশাসন থেকে খবর আসে পত্রিকায় প্রকাশিত সংবাদের চেয়েও করুনভাবে জীবন যাপন করেছেন একসময়ের দাপুটে ফুটবলার, লাখ মানুষের হাততালি পাওয়া তাসলিম শেখ। মেয়ের বিয়ে হয়ে গেছে, একছেলে গোপালপুর সুগারমিলে মাস্টাররোলে কাজ করেন, এক ছেলে সমবায় বিভাগে ছোট চাকুরী করেন, স্ত্রী ওপেন হার্ট সার্জারির রোগী। তাসলিম শেখ নিজেও ১০/১২ বছর যাবত বিভিন্ন রোগে ভুগছেন।
সংবাদ পাওয়ার সাথে সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে আনলেন তাসলিম শেখকে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩৫ লক্ষ টাকা অনুদান দিলেন তাঁকে। আবেগ আপ্লুত তাসলিম শেখ কৃতজ্ঞতায় শেখ হাসিনার প্রতি নীরবে শুধু চোখের জল ফেলেছেন।









