আন্তর্জাতিক

একজনের কোভিড শনাক্ত হওয়ায় চীনের একটি স্কুলে লকডাউন

শিশু ও প্রাপ্তবয়স্কের হাত ধরা, স্কুলে শিশুদের নিরাপত্তা ও সংযোগের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন শিশুর হাত প্রাপ্তবয়স্কের হাতে ধরা, স্কুলে শিশুদের নিরাপত্তা ও সংযোগের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীনের একটি প্রাথমিক বিদ্যালয়ে একজন কর্মীর করোনাভাইরাস পজেটিভ হওয়ায় তাৎক্ষণিকভাবে স্কুলটি লকডাউন ঘোষণা করা হয়েছে। এমনকি কোভিড রিপোর্ট পাওয়ার পর কয়েকডজন শিক্ষার্থীকেও কয়েক ঘণ্টা আটকে রাখা হয় তাদের নিজ শ্রেণী কক্ষে।

বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, এ ঘটনার পর অভিভাবকরা উদ্বিগ্ন এবং আতঙ্কিত হয়ে বিদ্যালয়টির সামনে জড়ো হতে থাকে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ বাচ্চাদের করোনা পরীক্ষা ফলাফল না আসা পর্যন্ত মধ্যরাত পর্যন্ত অভিভাবকদের অপেক্ষা করতে বলেন।

শিক্ষার্থীদের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে। চীনের স্থানীয় সাইট জিমু নিউজ অনুসারে, স্কুলের অধ্যক্ষ অবশেষে রাতে অপেক্ষমান অভিভাবকদের বলেন, এর মধ্যে কিছু বাচ্চাদের কোয়ারেন্টাইনে যেতে হবে। এবং ওই শিক্ষার্থীদের পরিবারকে বলা হয় করোনার সুরক্ষা রক্ষার্থে বাচ্চাদের স্কুলে রাতে থাকতে হবে।

তবে এদের মধ্যে কতজন করোনায় আক্রান্ত তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে  ফালুন-গং লিঙ্কযুক্ত নিউ ট্যাং ডাইনেস্টি টেলিভিশন আউটলেটের একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে,  অবশেষে ৩৫ জন শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে। স্কুলের সমস্ত শিক্ষক, ছাত্র এবং কর্মচারীদের ভাইরাসের জন্য পরীক্ষা করা হয়েছিল। স্কুলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিষয়:কোভিড রিপোর্ট লকডাউন ঘোষণা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…