চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপ জুড়ে করোনার সংক্রমণ বৃদ্ধি, আয়ারল্যান্ডে লকডাউন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে আবারও বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। ইইউ দেশগুলোর মধ্যে প্রথম আয়ারল্যান্ডে মঙ্গলবার থেকে দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার দেশটির প্রধানমন্ত্রী মিশেল মার্টিন এই ঘোষণা দিয়েছেন। দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হলেও স্কুল-কলেজ খোলা থাকবে বলে জানিয়েছেন। 

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে ছয় সপ্তাহের এই লকডাউন শুরু হবে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। অপ্রয়োজনীয় ও কম গুরুত্বপূর্ণ ব্যবসা-বাণিজ্য এই সময়ে বন্ধ থাকবে। তবে সীমিত আকারে খোলা থাকবে রেস্তোঁরা ও পানশালা। এগুলো থেকে কেনাকাটা করে বাসায় নেওয়া যাবে অথবা হোম ডেলিভারি নেওয়া যাবে। মাত্র ২৫ শতাংশ গণপরিবহন চলাচল করবে। যাতে মানুষ তাদের জরুরি কাজকর্মগুলো সারতে পারে।

এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই সময়ে দেশের সকলকে বাসায় থাকতে বলা হলো। একমাত্র জরুরি কাজে নিয়োজিত কর্মীরা বাইরে বের হতে পারবেন। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। বাসস্থানের পাঁচ কিলোমিটারের মধ্যে নাগরিকরা ব্যায়াম করতে বের হতে পারবেন। এই নিয়ম অমান্য করলে জরিমানা গুণতে হবে।’

স্কুল-কলেজ খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ডে কেয়ার সেন্টার ও স্কুল-কলেজ এ সময়ে খোলা থাকবে। এক করোনা মহামারির কারণে আমরা আমাদের শিশুদের ভবিষ্যত নষ্ট হতে দিতে পারি না। আমরা আগামী ছয় সপ্তাহ লকডাউন কঠোরভাবে পালন করবো। এরপর একসঙ্গে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে বড়দিন পালন করবো।’

ইউরোপ জুড়ে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ব্যতিক্রম নয় আয়ারল্যান্ডও। সেখানে মহামারি করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন। মারা গেছে ৭৭ জন। কিছুদিন আগেও দৈনিক মৃতের সংখ্যাটা একক সংখ্যার ঘরে ছিল।

ট্যাগ: আয়ারল্যান্ডলকডাউন ঘোষণা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমদের হারিয়ে আসর জমিয়ে তুলল মাহমুদউল্লাহরা

পরবর্তী

কানাডা-আমেরিকার সীমান্ত ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ

পরবর্তী

কানাডা-আমেরিকার সীমান্ত ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ

হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT