রাজনীতি

‘একজনকে ব্যাংকের এমডি না করায় পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ হয়’

‘একজনকে ব্যাংকের এমডি না করায় পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ হয়’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, একটি বিশেষ ব্যাংকের একজনকে এমডি পদ না দেয়ায় পদ্মা সেতুতে বিদেশি অর্থায়ন বন্ধ করা হয়। কিন্তু তারপর নিজ অর্থায়নে পদ্মা সেতু করায় বাংলাদেশেরই লাভ হয়েছে, উজ্জ্বল হয়েছে ভাবমূর্তি। প্রতিষ্ঠিত হয়েছে, আর অবহেলা করা যাবে না বাংলাদেশকে।

শিক্ষাপ্রসারে দীর্ঘ আটত্রিশ বছর ধরে কাজ করে আসছে বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট। এই ট্রাস্টের পক্ষ থেকে এবারে চারজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

খেলাধুলায় মাশরাফি বিন মুর্তজা, সাহিত্য ও সাংবাদিকতায় আনিসুল হক, বিজ্ঞানে অধ্যাপক ডক্টর হাসিনা খান, এবং আজীবন সম্মাননা দেয়া ইমিরেটাস অধ্যাপক একে আজাদ চৌধুরীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি, ‘বলেন আমরা চাই বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত এটা দেশে রূপান্তর করতে। কিন্তু সেটা সম্ভব তখনই যখন দেশের সব মানুষ শিক্ষিত হবে। সুশিক্ষিত জাতি ছাড়া কখনই দারিদ্র মুক্ত দেশ গড়া সম্ভব না। পাশাপাশি শিক্ষা মানুষকে আলোকিত করে। তাই আমরা বাংলাদেশকে এমন একটি দেশে পরিনত করতে চাইব যে দেশ হবে ক্ষুধামুক্ত, ধর্মীয় উগ্রবাদ এবং জঙ্গিবাদ মুক্ত একাটি সমাজ। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হবে বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে আন্তর্জাতিক চাপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো চাপই এই বিচার বন্ধ করতে পারবে না।’

পদ্মা সেতুর টাকা আটকে দেওয়ায় একজন ব্যাংকের এমডির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন,‘কোন এক বিশেষ ব্যক্তির কোন এক ব্যাংকে থাকা না থাকার জন্য আমাকে সরাসরি থ্রেটও করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক উর্ধ্বতন কর্মকর্তা এখানে এসে বলেছেন এটা না হলে পদ্মা সেতুর টাকা বন্ধ হবে। কিন্তু ওই এমডির পদ আমার দেওয়ার কোন ক্ষমতা ছিলোনা। কারণ যার এ পদ তিনি তো কোর্টে মামলা করেছিলেন সরকারের বিরুদ্ধে। কিন্তু সেই ব্যংকের যে আইন সে আইন ভঙ্গ করে ১০ বছর ওই পদে থাকার পরে তো আর কোর্ট তার বয়স কমাতে পারে না। কোর্ট যদি বয়স কমিয়ে দিতে পারতো তাহলে না হতো। কিন্তু সেটা তো আর পারে নাই। মামলা করে যদি কেউ হেরে যায় সে দায়িত্ব তো আর আমাদের না।’

সরকারী উদ্যোগে শিক্ষার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও শিক্ষাপ্রসারের আহ্বান জানান।

বিষয়:পদ্মাসেতুপ্রধানমন্ত্রী-পদ্মা সেতু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…