একটি গানে ১১ নারীর চরিত্রে দেখা গেল মডেল সুস্মিতাকে। যে গানে কণ্ঠ দিয়েছেন ও সুর করেছেন শেখ ইশতিয়াক। লিখেছেন মানব মিত্র।
সাদেক সাব্বিরের পরিচালনায় নারী শক্তি নিয়ে এ গানের ভিডিও নির্মিত হয়েছে।
১১ নারী চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে ফ্যাশন জগত থেকে আসা সুস্মিতা।
পরিচালক সাদেক সাব্বির ৪ বছর পর মিউজিক ভিডিও বানালেন। তার কথা, নারী শক্তিতে উজ্জীবিত করতেই ভিডিওটি বানিয়েছেন।







