চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই বিমানে চট্টগ্রামে বাংলাদেশ ও পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ফটো

ফাইল ফটো

টি-টুয়েন্টি সিরিজ শেষে আগামী শুক্রবার শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে টেস্টের লড়াই। ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে থাকায় ভাড়া করা বিমানে সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রাম গেছে স্বাগতিক ও সফরকারী দল। দুপুর পৌনে ৩টায় চার্টার্ড ফ্লাইটে বন্দরনগরীতে যাত্রা করে দুই দল।
শুধুমাত্র টি-টুয়েন্টি সিরিজে থাকা পাকিস্তানের ক্রিকেটাররা ফিরে যাচ্ছেন দেশে। গত রোববার টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসে সফরকারী দলের ১৪ ক্রিকেটার। টি-টুয়েন্টি দলে ছিলেন তাদের টেস্টের ৬ ক্রিকেটার। দুই টেস্টের সিরিজের জন্য পাকিস্তান দল ২০ সদস্যের।
মিরপুরে টি-টুয়েন্টি সিরিজে না থাকা বাংলাদেশের সদস্যরা আগেই চট্টগ্রামে গিয়ে অনুশীলন শুরু করে। তাদের মধ্যে অন্যতম অধিনায়ক মুমিনুল হক, সাদমান ইসলাম, আবু জায়েদ, ইবাদত হোসেন।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে স্কোয়াডে নেই তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দলে নতুন মুখ মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।

চোট পুরোপুরি না সারলেও স্কোয়াডে আছেন সাকিব আল হাসান। ম্যাচের আগে যদি ফিট হতে পারেন, তাহলে খেলবেন টাইগার অলরাউন্ডার।

চোটের কারণে আগেই নিশ্চিত হয়ে গেছে তামিম ইকবালের না থাকা। টেস্ট থেকে অবসর নেয়ায় নেই মাহমুদউল্লাহ রিয়াদ।

সবশেষ জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে ছিলেন ১৮ ক্রিকেটার। তামিম-মাহমুদউল্লাহ ছাড়া বাকি ১৬ ক্রিকেটারকে রেখে দল ঘোষণার পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু টি-টুয়েন্টি সিরিজে তাসকিন ও শরিফুল চোটে পড়ায় সুযোগ পেয়ে যান পেসার রেজাউর ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের টপঅর্ডার ব্যাটার মাহমুদুল।

২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৪ ডিসেম্বর। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, রেজাউর রহমান রাজা।

Reneta

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামটেস্ট সিরিজবাংলাদেশ-পাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

মে ১০, ২০২৬
National Rabindra Sangeet Festival to mark Rabindranath's 165th birth anniversary

রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব

মে ১০, ২০২৬
যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির দাফন সম্পন্ন

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির দাফন সম্পন্ন

মে ১০, ২০২৬

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT