চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই বিন্দুতে রিয়াল-বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

লা লিগায় সমান পয়েন্ট, গোলপার্থক্য গড়েছে ব্যবধান। চ্যাম্পিয়ন্স লিগেও নকআউটে দুদল। কোপা ডেল রেতে ধারাবাহিকতা থাকল সেটারই। একই রাতে নিজ নিজ ম্যাচে দারুণ জয়ের বিন্দুতে মিলেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। জায়গা করে নিয়েছে কোপার শেষ ষোলোয়।

এস্তাদি কেন মিস্সেসে বুধবার রাতে কোপা ডেল রের শেষ ৩২-এর ম্যাচে ইবিজার মাঠে ২-১ গোলে জিতেছে মেসিবিহীন বার্সেলোনা। তাদের দুই ঘণ্টা পর নেমে, ইউনিওনিস্তাস দে সালামাঙ্কার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকেকে ন্যু ক্যাম্পে রেখে খেলতে গিয়েছিল বার্সেলোনা। ইউডি ইবিজার বিপক্ষে অধিনায়ককে বিশ্রামে রেখে দল সাজানোর সিদ্ধান্ত নেন নতুন কোচ কিকে সেঁতিয়েন। উসমানে ডেম্বেলে ও লুইস সুয়ারেজ ছিলেন না চোটের কারণে।

নিয়মিতদের না থাকার ম্যাচে নায়ক অ্যান্টনিও গ্রিজম্যান। জোড়া গোল করেছেন ফরাসি তারকা। ইবিজার একমাত্র গোলটি জাভি পেরেজের।

ম্যাচে বার্সা ৮০ শতাংশের মতো বলের দখল রেখেছিল, আবার শুরুতেই গোল খেয়ে বসে। ৯ মিনিটে স্বাগতিকদের উল্লাসে মাতান পেরেজ।

বিরতি থেকে ফিরেও যখন অনেকটা সময় গেছে, ম্যাচের ৭২ মিনিটে অবশেষে স্বস্তি ফেরান গ্রিজম্যান। ডি ইয়ংয়ের থেকে বল পেয়ে জাল খুঁজে নেন।

Reneta

ফরাসি তারকার গোলে সমতা। নির্ধারিত সময়ের খেলা শেষ। যোগ করা সময়ে তখন ম্যাচ। গ্রিজম্যানই ত্রাতা আবারও, তিনি নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে বসলে স্বস্তির জয় তোলে কাতালানরা।

অন্য ম্যাচে, শেষ ষোলোয় জায়গা করে নেয়ার পথে সালামাঙ্কাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। গ্যারেথ বেল ও ব্রাহিম ডিয়াজ গোল করেছেন, অন্যটি স্বাগতিকরা নিজেদের জালে নিজেরাই জড়িয়েছে।

ম্যাচের ১৮ মিনিটে বেলের শট পোস্ট ছুঁয়ে জালে জড়ায়। প্রথমার্ধে তাতে এগিয়ে থেকেই শেষ করে জিনেদিন জিদানের শিষ্যরা।

বিরতির পর ফিরে ম্যাচের ৫৭ মিনিটে সালামাঙ্কার আলভারো রোমেরো গোল করলে সমতা ফেরে।

স্বাগতিকদের হুয়ান গনগোরা ৬২ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দিলে আবারও এগিয়ে যায় রিয়াল। যোগ করা সময়ে ফরোয়ার্ড ব্রাহিম ডিয়াজ ব্যবধান বাড়ালে দারুণ জয় তুলেই ফেরে বার্নাব্যুর রাজারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোপা ডেল রেবার্সারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬

সবার আগে বিশ্বকাপ দল জানাল বসনিয়া

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬

২০২৫ সালে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষকে বিভিন্ন সেবা দিয়েছে ব্র্যাক

মে ১১, ২০২৬

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতি-সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT