চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই জার্সিতে ‘শ্বশুর-জামাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ১৪, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপে মিশরের জার্সি গায়ে মাঠে নামবেন সাবেক শ্বশুর ও জামাই। প্রাক্তন শ্বশুর দলের অধিনায়ক, ৪৫ বছর বয়সী অভিজ্ঞ ‘বুড়ো’যুবক গোলরক্ষক এসাম এল-হাদারি; আর জামাই মাহমুদ কাহরাবা সৌদির জেদ্দার ক্লাব আল ইত্তিহাদ এফসির হয়ে দুর্দান্ত খেলে নজড় কেড়ে জাতীয় দলে।

মিশরের অধিনায়ক এল-হাদারির দলের উইঙ্গার মাহমুদ কাহরাবা, তিনি হাদারির মেয়ের সাবেক স্বামী। ২০১৭ সালের ১২মে দু’জন বিয়ে করেছিলেন।

শাদাওয়া এল-হাদারির সঙ্গে কাহরাবা’র বিয়ে মাত্র ৪৮ দিন টিকেছিল। তারপর জানাজানি হয়, কাহরাবা এক আরবি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িত। এরপরেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

ফলে বর্তমান থাকা অবস্থায় শ্বশুর-জামাইকে এক জার্সিতে দেখা না গেলেও প্রাক্তন শ্বশুর-জামাইকে এক জার্সিতে দেখা যাবে।

মাস দুয়েকেরও কম টিকেছে তাদের ঘর-সংসার

মিশরকে ২৮ বছর পর বিশ্বকাপে তুলতে কম বেগ পোঠাতে হয়নি এল-হাদারির।

কঙ্গোর সঙ্গে ম্যাচের সময় ডিলান সেইন্ট-লুইস ক্রসটা পেয়ে যান একেবারে মোক্ষম জায়গায়। সামনে শুধু মিশর গোলরক্ষক।

সেইন্ট-লুইসের হাফ-ভলি একহাতে ঠেকিয়ে দিয়েছিলেন এসাম এল-হাদারি।

যোগ করা সময়ে মোহামেদ সালাহর পেনাল্টিতে বিশ্বকাপে গেছে মিশর, হাদারি করেছেন তার সেই চিরচেনা উদযাপন। গোলপোস্টে উঠে দুহাত মেলে বসে আছেন। যেন দুষ্টু ছেলে গাছে উঠে বলছে, পারলে ধরো আমায়! আদতেই হাদারিকে রুখবে কে! তিনি নাচছেন, উল্লাসে মাতছেন।

অবশেষে একটা বিশ্বকাপ হাদারির জন্য অপেক্ষা করছে!

বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে অংশগ্রহণের রেকর্ডটা ঠিকই হয়ে যাচ্ছে হাদারির। ক্যারিয়ারজুড়ে এই একটি স্বপ্নই দেখেছিলেন হাদারি, খেলতে চেয়েছিলেন একটি বিশ্বকাপে।

আন্তর্জাতিক অভিষেকের প্রায় ২২ বছর পর, অবশেষে স্বপ্নটা মেলছে পেখম! মিশরের হয়ে একটি ম্যাচ খেললেই হাদারি হয়ে যাবেন বিশ্বকাপ খেলা সবচেয়ে বয়স্ক ফুটবলার।

সালাহ ও কাহরাবা জুটির দিকে তাকিয়ে প্রত্যাশার স্বপ্নে বিভোর মিশর

অন্যদিকে হাদারির সাবেক জামাই মাহমুদ কাহরাবাকে সৌদির ক্লাব আল ইত্তিহাদ এফসিতে ধারে খেলতে দেয় মিশরের ক্লাব জামালেক।

ধারে খেলতে গিয়েই নিজের জাত চিনিয়েছেন কাহরাবা। শেষ ৪৪ ম্যাচে ২০টি গোল করেছেন।

মিশর রহস্য ভেদ করার সময় এখন, দেখার বিষয় সাবেক শ্বশুর-জামাই আর সঙ্গে মোহাম্মেদ সালাহর রসায়নে কতোদূর যেতে পারে দলটি।

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষমিশররাশিয়া বিশ্বকাপ ২০১৮সালাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিজিটাল ঈদ আনন্দে এবারের বিশ্বকাপ

পরবর্তী

বিশ্বকাপের স্মারক ডাকটিকিট অবমুক্ত

পরবর্তী

বিশ্বকাপের স্মারক ডাকটিকিট অবমুক্ত

জার্মানির বিপক্ষে ‘সত্যিকারের প্রতিশোধ’ নিতে চান নেইমার

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT