স্পোর্টস

এএফসি সভাপতি বললেন, পথ হারায়নি বাংলাদেশের ফুটবল

বাংলাদেশ ফুটবল উন্নয়নে এএফসি সভাপতির সঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি সভাপতি বাংলাদেশ ফুটবল উন্নয়নে আশার আলো দেখছেন, বিভিন্ন কর্মকর্তার সঙ্গে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

র‌্যাঙ্কিংয়ে নাকাল অবস্থা। আজ ১৯০ তো কাল ১৯৪। ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে দেশের ফুটবল। এমন সময় ঝটিকা সফরে ঢাকায় আসা এশিয়ান ফুটবল ফেডারেশন এএফসি’র প্রেসিডেন্ট সালমান বিন ইব্রাহিম আল খলিফা বললেন, সঠিক পথে আছে বাংলাদেশ।

দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ‘বয়সভিত্তিক দলগুলোর পারফর্ম্যান্সে বাংলাদেশের ফুটবলের উন্নতির ধারা প্রমাণ করছে। বাংলাদেশের ফুটবলে সহযোগিতায় অতীতের মতো সব সময়ই পাশে থাকবে এএফসি।’

ঘরোয়া ফুটবলে নারী জাগরণ এবং ঢাকার বাইরে আরো তিনটি অ্যাস্ট্রো টার্ফ বসাতে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন এশিয়ান ফুটবলের এই শীর্ষ কর্মকর্তা।

এএফসি সভাপতি দুদিনের সফরে ঢাকায় এসেছেন। রোববার ছিল প্রথম দিন।

বিষয়:বাংলাদেশের ফুটবল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…