এএফসি প্রাক বাছাই পর্বের খেলায় তাইওয়ানের ক্লাব তাতুং এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। অথচ ম্যাচের শুরুতে এগিয়েই ছিল কোচ মারুফুল হকের শিষ্যরা।
থিম্পুতে ম্যাচের প্রথমার্থে বিদেশী ফরোয়ার্ড ইকাঙ্গার গোলে এগিয়ে যায় শেখ রাসেল। তবে বিরতির পর ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে সমতায় ফেরে তাতুং।
২৫ আগস্ট সি’গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক ক্লাব টারসনের বিপক্ষে লড়বে বেঙ্গল ব্লুরা। গ্রুপ চ্যম্পিয়নই সুযোগ পাবে পরবর্তী ম্যাচে খেলার। তাই পরের রাউন্ডে যেতে হলে জয়ের বিকল্প নেই শেখ রাসেলের।








