প্রকৃতির মতিগতি বড় বিচিত্র। এই বৃষ্টি তো এই গরম। এই সময়ে দরকার আরামদায়ক পোশাক। যেন গরমও না লাগে আবার বৃষ্টিরও উপযোগী হয়। সেরকমই কিছু আরামদায়ক, ফ্যাশনেবল, দৃষ্টি নন্দন পোশাক নিয়ে এলো দেশীয় ফ্যাশন হাউস নিপুন।
নিপুনের এই সময়ের পোশাকগুলো করা হয়েছে চোখ জুড়ানো স্নিগ্ধ সব হালকা রং-এ। আরামদায়ক সুতি এবং লিলেন কাপড়ে শাড়ি, সালোয়াড় কামিজ, ফতুয়া, কুর্তি, পুরুষের জন্য পাঞ্জাবী, হাফ স্লিভ প্রিন্টেড শার্ট, শিশুদের জন্য ফ্রক, স্লিভলেস ফতুয়া রয়েছে নিপুনের সামার কালেকশনে।
পোশাকগুলোতে করা হয়েছে ব্লক, স্ক্রিন প্রিন্ট, হাতের কাজ এবং মেশিন এম্ব্রয়ডারী। নিপুনের সামার কালেকশনের সব পোশাকগুলো পাওয়া যাবে নিপুনের সবগুলো শো-রুমে।







