ফুটবল

‘এই বিশ্বের সেরা ফুটবলার আমিই’

‘এই বিশ্বের সেরা ফুটবলার আমিই’

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে তার দিকেই তাকিয়ে পুরো ব্রাজিল। রোববার নিজেদের প্রথম ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে সেটি যে বাড়তি চাপ হচ্ছে না, নেইমারের কথাতেই বোঝা যাচ্ছে। রাশিয়ায় মাঠে নামার আগে তিনি ফুরফুরে আর রসিকতার মেজাজেই আছেন। শুক্রবার বলেছেন, এই বিশ্বের সেরা ফুটবলার তিনিই।

পিএসজি সুপারস্টারের ভাষায়, ‘এই বিশ্বের সেরা ফুটবলার আমিই।’

নেইমারের এমন মন্তব্য শুনে প্রথমে উপস্থিত সংবাদকর্মীরা অবশ্য চমকে যান। এরপরেই বোঝা যায়, রাশিয়ায় প্রথম ম্যাচ খেলতে নামার আগে রসিকতার মেজাজেই রয়েছেন তিনি।

কারণ, ওই কথা বলেই থেমে যাননি নেইমার। সঙ্গে যোগ করেন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর নামও। মিডিয়ার সামনে নিজেকে এই বিশ্বের সেরা বলার পরেই ব্রাজিল তারকা দিকে ছুটে আসে প্রশ্ন- তা হলে মেসি ও রোনালদো?

জবাবে নেইমার বলেন, ‘মেসি ও রোনালদো তো এই গ্রহের ফুটবলারই নয়। এই দু’জন সবার উপরে। সে কারণেই তো নিজেকে বিশ্বের সেরা ফুটবলার বলতে পারছি।’

আরও বলেন, ‘বিশ্বের সেরা ফুটবলার হয়ে সন্তুষ্ট থাকতে চাই না। বরং আমি চাই বিশ্বকাপ ট্রফিটা। আর তা হলেই আমি সবচেয়ে খুশি হবো। সঙ্গে আনন্দে ভাসতে পারবে আমার দেশ ব্রাজিল এবং পরিবার।’

বিষয়:বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…