চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই বাদ পড়াদের নিয়েও বিশ্বকাপ দল গড়া সম্ভব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গত দুই সপ্তাহ ধরে একে একে ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে অংশ নিতে যাওয়া দেশগুলো। তাতে পূরণ হতে যাচ্ছে কারও বিশ্বকাপ খেলার স্বপ্ন, কারও পুড়েছে কপাল।

প্রতিটি দল ঘোষণা পর হৈচৈ হয়েছে, রব উঠেছে এমন কাউকে না কাউকে নিয়ে, যাদের বাদ পড়ায় বিভক্ত হয়েছে সেই দেশটির ক্রিকেটপ্রেমী থেকে বোদ্ধারা পর্যন্ত। এই বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে কয়জন বিশ্বকাপ খেলার সামর্থ্য রাখতেন, কাদের দলে রাখা উচিত ছিল, এমনসব প্রশ্ন রেখে ভোটের আয়োজন করেছিল ক্রিকেটসাইট ক্রিকইনফো। ভোটে ভক্তরাই ঠিক করে দিয়েছেন চাইলে বাদ পড়া কাদের নিয়ে আস্ত একটা বিশ্বকাপ দলই গড়ে ফেলা সম্ভব।

ভোটের হিসাবে সবচেয়ে এগিয়ে রিশভ পান্ট। ফর্মে থাকা ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানের পক্ষে ৩৬,২০০ জন ভোট দিয়ে জানিয়েছেন, তাকে বাদ দিয়ে মোটেও ভালো কাজ করেননি ভারতীয় নির্বাচকরা। কেবলমাত্র ভক্তরাই নন, ভারতীয় গ্রেট সৌরভ গাঙ্গুলিও বলছেন পস্তাতে হতে পারে কোহলিদের। কারণ মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি হওয়ার সব উপাদান যার মাঝে, তাকে বিশ্বকাপ দলে না রাখাটা ভীষণরকম অগ্রহণযোগ্য!

পান্টের মতো আম্বাতি রাইডুর বাদ পড়াটাও এক বিস্ময়! ৫৫ ম্যাচে ৪৭ গড়ধারী এই ব্যাটসম্যান বিশ্বকাপ দলে ডাক পাননি কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ কয়েকম্যাচে খারাপ করায়। রাইডুর জায়গায় সেই সিরিজে ভালো করে ঠিকই বাজিমাত করেছেন উদীয়মান বিজয় শঙ্কর।

ভোটে পান্ট এগিয়ে থাকলেও শতকরা বিবেচনায় আবার এগিয়ে সাউথ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। ৬২ শতাংশ ভোটার মনে করেন, চোকারখ্যাত প্রোটিয়াদের বিশ্বকাপে অভিজ্ঞতা দিয়ে শক্তি বাড়াতে পারতেন বর্তমানে আইপিএলে ব্যস্ত এ অলরাউন্ডার।

আশ্চর্যজনক যে, ৫৭ শতাংশ ভোটার মনে করেন জফরা আর্চারকে দলে রাখা উচিত ছিল স্বাগতিক ইংল্যান্ডের। মাত্রই দেশটির নাগরিকত্ব পাওয়া এ ক্যারিবীয় পেসারের আন্তর্জাতিক আঙ্গিনায় এখন পর্যন্ত পা-ই পড়েনি। তাকে বিশ্বকাপ দলে রাখেনি ইংলিশরা। আর্চারের বিশ্বকাপ স্বপ্ন যে একেবারেই ধূলিসাৎ হয়ে গেছে এমনও নয়। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন। সেখানে ভালো করলে মিললেও মিলতে পারে বিশ্বকাপের টিকিট।

Reneta

পিটার হ্যান্ডসকম্ব ও মোহাম্মদ আমিরকেও বাদ পড়া খেলোয়াড়দের শীর্ষে রেখেছেন ভোটাররা। স্টিভেন স্মিথকে দলে জায়গা করে দিতে ফর্মে থাকা সত্ত্বেও বাদ পড়েছেন অজি ব্যাটসম্যান হ্যান্ডসকম্ব। আর অভিজ্ঞ পেসার আমিরকে পাকিস্তান দলে রাখেনি অফফর্মের কারণে। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী নায়কের গত বছরটা গেছে যাচ্ছেতাই। দুহাতে রান বিলিয়ে মাত্র ৬ উইকেট পাওয়া আমিরের বাদ পড়াটা অনেকটা অবধারিতই ছিল!

দুই অলরাউন্ডার সুনিল নারিন ও কাইরেন পোলার্ডকে ভিন্ন দুই কারণে দলে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। ২০১৬ সালের পর ওয়ানডেই খেলেননি পোলার্ড। বিশ্বকাপ দল ঘোষণার আগে বোর্ড আয়োজিত ঘরোয়া টুর্নামেন্টেও নজর কাড়তে পারেননি। চলতি আইপিএলে ভালো খেললেও নির্বাচকদের মন গলেনি তাতে। আর অনেকটা বাধ্য হয়েই নারিনকে ছাড়া দল দিয়েছেন নির্বাচকরা। ডান হাতের মাঝের আঙুলে চোট আছে ক্যারিবীয় স্পিনারের। বিশ্বকাপ দলে জায়গা পেলেও পুরো ১০ ওভার বল করতে পারবেন কিনা নারিন, সেটা নিয়ে প্রশ্ন আছে।

নিরোশান ডিকেভেল্লা ও দিনেশ চান্দিমাল– দুই ব্যাটসম্যানকে ফর্মের কারণে বাদ দিয়েছেন শ্রীলঙ্কান নির্বাচকরা। কিন্তু ১৫ সদস্যের দলে যারা ডাক পেয়েছেন তাদের অনেককে নিয়ে প্রশ্ন উঠেছে। যাদের অনেকেই শেষ ওয়ানডে খেলেছেন দুই বছর আগে!

জশ হ্যাজেলউড কেনো বিশ্বকাপ খেলছেন না তার জবাব ঠিক করা আছে অস্ট্রেলীয় নির্বাচকদের। তাদের চাওয়া বিশ্বকাপের চেয়ে যেন অ্যাশেজেই বেশি মন দিতে পারেন অজি পেসার, সেজন্য তাকে বিশ্রাম দেয়া হয়েছে। অজিদের বিশ্বকাপ দলে পেসারের অভাব খুব একটা নেইও!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT