অন্যান্য

এই গরমে চুলকে রক্ষা করবেন যেভাবে

এই গরমে চুলকে রক্ষা করবেন যেভাবে

রোদ আর ধুলো যেনো জনজবীনকে একেবারে নাজেহাল অবস্থায় রেখেছে। বাইরে বের হলেই এ দুইয়ের আক্রমণের
শিকার হতে হয় সবাইকে। গরমে সূর্যের প্রচণ্ড তাপে যে শুধু ত্বকের ক্ষতি হয়
তাই নয়, একই রকম ক্ষতি হয় চুলেরও। সূর্যের অতিবেগুনি রশ্মির ফলে নিষ্প্রাণ
করে দেয় চুলকে। দেখা দেয় রুক্ষতা। এমন অবস্থায় চুলকে বাঁচাতে কিছু নিয়ম মেনে চলুন।

* রোজ ভালো করে গোটা চুলে শ্যাম্পু করতে হবে। যাতে ধুলো জমে না থাকে। এমন শ্যাম্পু বাছবেন, যা চুলকে রুক্ষ না করেই পরিষ্কার করবে।

* এবার ভালো করে কন্ডিশনার লাগাবেন। কন্ডিশনার লাগালে চুলের রুক্ষতা অনেকটা দূর হয়।

* গরমে সারাদিন বেশি পরিমাণ পানি খাওয়া খুব দরকার। তার সঙ্গে খেতে হবে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজিও।

* রাস্তায় বের হওয়ার সময় চুলে একটা রুমাল বা ওড়না বেঁধে বেরোবেন। এর ফলে চুলে ধুলো এবং একই সঙ্গে সূর্যের তাপও কম লাগবে।

* চুল খারাপ হয়ে গেলে খারাপ হয়ে যাওয়া অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে। না হলে বাকি চুলও খারাপ হয়ে যাবে।

বিষয়:চুলের যত্ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…