চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের পরে চুলের যত্ন

তামান্না তামিমতামান্না তামিম
১২:৪৬ অপরাহ্ণ ২৭, জুন ২০১৭
লাইফস্টাইল
A A

ঈদে নতুন নতুন ট্রেন্ডের হেয়ার স্টাইল করতে ব্যস্ত ছিলেন। ঈদ তো শেষ। হেয়ার কালার এবং হেয়ার স্প্রের ব্যবহারে চুলের বারোটা বেজে গেছে। তাই দরকার হেয়ার ট্রিটমেন্টের। কিন্তু চুলের ধরণ বুঝে হেয়ার ট্রিটমেন্ট না দিলে চুল রুক্ষ, শুষ্ক, ভঙ্গুর ও ম্লান হয়ে যায়। তাই চুল চর্চার জন্য চাই কিছু সহজ টিপস।

আপনি যদি চুলে রঙ করে বা কেমিক্যাল ট্রিটমেন্ট নিয়ে থাকেন, যা ঈদের আগে খুবই স্বাভাবিক, তাহলে চুলের রঙ রক্ষা করতে সানস্ক্রিনের সঙ্গে কন্ডিশনার ব্যবহার করুন। কারণ অতিরিক্ত সূর্যরশ্মি চুলের রঙ বিলীন করে দেয়।

তাপ, চুলের প্রসাধনী ইত্যাদি ব্যবহার করে চুলের স্টাইলিং করলে চুল শুষ্ক ও ভঙ্গুর হয়ে যায়। এ ক্ষতি নিরাময় করতে পারে কুসুম গরম নারিকেল তেলের ম্যাসাজ, যা চুলের পুষ্টি জোগায়, স্কাল্পের রক্তপ্রবাহ বৃদ্ধি করে এবং এটির কন্ডিশনারস্বরূপ বৈশিষ্ট্য চুলকে কন্ডিশন করে। এর ফলে চুলের গোড়া ও চুল হয় আরও মজবুত। এটা হচ্ছে চুলের যত্নের সবচেয়ে সহজ, নিরাপদ ও সহজলভ্য উপায়।

এছাড়াও আপনার চুলকে সুস্থ, সুন্দর আর স্বাস্থ্যবান করতে চাইলে ঘরে বসেই  ব্যবহার করতে পারেন—

ডিম
একটি ডিমের সাদা অংশ নিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর পরিষ্কার চুলে সরাসরি হাত অথবা ব্রাশের সাহায্যে ওপর থেকে নিচ পর্যন্ত লাগাতে হবে। তারপর হালকা ঝুটি করে নিন বা শাওয়ার ক্যাপ পরে নিন। ২০-৩০ মিনিট রেখে নরমাল পানিতে চুল ধুয়ে নিন এবং শ্যাম্পু করুন। যেদিন ডিম দেবেন সেদিন আর আলাদা করে কন্ডিশনার দেবার প্রয়োজন হবেনা। প্রতি ৭ দিনে ১ বার করুন দেখবেন চুল ঘন হওয়ার সাথে সাথে আসবে বাউন্স।

অ্যালোভেরা
অ্যালোভেরার জেল বের করে নিন, ৪ চামচ মধুর সাথে মিক্স করে সরাসরি চুলে এবং মাথার তালুতে লাগিয়ে ফেলুন। চাইলে এর সাথে কোনো ট্রিটমেন্ট ক্রিমও যোগ করতে পারেন। চুল ঘন করার সাথে সাথে এটি আপনার চুলের আগা ফেটে যাওয়া রোধ করবে।

Reneta

মধু
ব্যবহারের ক্ষেত্রে মধু খুবই আঠালো, সে জন্য খুব অল্প পরিমাণে (৪-৫ চামচ এর বেশি না) মধু নিয়ে তা মাথার তালুতে ব্যবহার করুন। তারপর চুল আটকে ১৫ মিনিট রেখে দিন। খেয়াল রাখুন যেন প্রতিটি চুলের গোড়ায় একটু হলেও মধু পৌঁছায়। সবশেষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পেঁয়াজ
আপনার হেয়ার ফলিকল এর কোনও অংশ ক্ষতিগ্রস্ত থাকলে নিয়মিত ব্যবহারে তা সারিয়ে তোলে। যাদের চুল পাতলা তারা সপ্তাহে ২-৩ দিন ১০-১২ মিনিটের জন্য মাথার তালুতে পেঁয়াজ ঘষে ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই ফল পাবেন।

মেহেদি
মেহেদি লাগিয়ে সাথে সাথে চুল ধুয়ে ফেলবেন না। কমপক্ষে ২ ঘন্টা অপেক্ষা করুন। এতে মেহেদির রং চুলে ভালভাবে বসবে। তাই হাতে সময় নিয়ে চুলে মেহেদি লাগান। অনেকেই বলে মেহেদি চুল রুক্ষ করে থাকে। হ্যাঁ আপনার মাথার তালু রুক্ষ হলে মেহেদি চুল রুক্ষ করে । তাই মেহেদির প্যাকের সাথে তেল, টকদই ব্যবহার করুন। কিংবা মেহেদি লাগিয়ে শ্যাম্পু করে মাথায় তেল লাগান।পানি ও পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ১ বার এটি ব্যবহার করার চেষ্টাকরুন। ভালো ফল পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুলের যত্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT