চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এইতো মা, কাজ শেষ করেই আসতেছি’

মেহরাব হোসেন রবিনমেহরাব হোসেন রবিন
১০:২৪ অপরাহ্ন ০২, জুন ২০১৮
মতামত
A A

‘এইতো মা, কাজ শেষ করেই আসতেছি’, মেয়েকে এমন মিথ্যে আশ্বাস দিয়ে আর ফেরেননি টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক। যদিও ফিরেছেন; তবে লাশ হয়ে। দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন একরাম। শেষবারের মতো স্ত্রী ও মেয়েদের সঙ্গে কথা বলেছেন একরাম। বের হয়েছে সেই কথোপকথনের অডিও। মেয়ের আকুতি বাবা কখন আসবে, আর বাবার নিশ্চিত জবাব ‘এইতো মা কাজ শেষ করে আসছি’। কিন্তু মেয়ে আর বাবাকে ফিরে পায়নি।

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো সভ্য দেশে হতে পারে না। তারপরও শুরুতে চলমান মাদকবিরোধী আন্দোলনকে স্বাগত জানিয়েছিলাম, কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থাও মাদকের ব্যাপারে অতটা কঠোর ছিল না। বড় বড় মাদক সন্ত্রাসরা, প্রশাসনের বড় বড় কর্তা ও রাজনৈতিক নেতাদের পা চেটে জামিনে মুক্তি পেয়ে যেত। অন্তত এমন চলমান কঠিন অভিযানে দেশে মেধাবীরা বাঁচবে, এই নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলাম।

খারাপদের বেঁচে থাকার অধিকার নেই; অন্তত যারা মাদক ব্যবসায়ী তাদের অধিকার নেই। সরকার যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে বলে ভেবেছি। সংশয় ছিল এটি যেন ভিন্ন পথে ধাবিত না হয়।

অভিযান শুরুর পর নিহতের সংখ্যা প্রতিদিন গণমাধ্যমগুলো হালনাগাদ করতো। এসব দেখে খারাপ লাগতো না, এই ভেবে যে দেশ মাদকমুক্ত হচ্ছে, মাদকসন্ত্রাস নির্মূল হচ্ছে।

একরাম হত্যার পরপরই যখন জাতীয় পত্রিকা ও বিশ্বস্ত পোর্টালগুলোতে ভেসে উঠলো তিনি সৎ ছিলেন এবং সরকার দলের একজন ত্যাগী নেতাও ছিলেন । তার বিরুদ্ধে কোন গুরুতর অভিযোগ নেই, কোন মামলাও নেই। সাদামাটা জীবন যাপন করতেন। যখন জানলাম তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে এবং ‘বন্দুকযুদ্ধে’ নিহত বলে চালিয়ে দেওয়া হয়েছে, তখনই নিজের প্রতি আর আমাদের প্রচলিত সিস্টেমের প্রতি অনীহা ভাব চলে আসলো। সমাপ্তি ঘটলো আমার কয়দিন আগের উচ্ছ্বাসও।

আজ অডিও ক্লিপটি শোনার পর নিজেকে স্থির রাখা সত্যি কষ্ট হচ্ছিল। অডিওতে স্পষ্ট শোন যাচ্ছে একরামের কান্নাজড়িত কণ্ঠ, গুলির শব্দ, বুক ভেদ করে ২টি বুলেট এবং ঐ ঘটনার নাম দেওয়া হলো ‘বন্দুকযুদ্ধ’।

Reneta

ফোনের ওপাশ থেকে আব্বুর জন্য অধীর আগ্রহে বসে থাকা ছোট্ট মেয়েটি ‘আব্বু আব্বু’ বলে ডাকছে, সহধর্মীনীর চিৎকার, স্বামীকে বারবার নির্দোষ দাবি করেও থামাতে পারেননি আইনের পোশাকধারীদের।

দুর্বিষহ কালোরাত্রীর মতো চালিয়েছে তাদের হত্যাযজ্ঞ। একদিকে নিস্তেজ হচ্ছে পরিবারের সবচেয়ে আপনজন, আর তা শুনতে হচ্ছে স্ত্রী-সন্তানদের। কী এক নির্মমতা। একী বিভৎসতা হত্যার?

কিছু মানুষ দেখলাম বলে বেড়াচ্ছে, এমন অভিযানে ২/১ জন ভালো মানুষ মরতেই পারে। মন থেকেই চাইব বিদ্যমান এই অভিযান আরও কয়েকমাস চলুক এবং যে ২-১ শতাংশ ভালো মানুষ নিহত হবে তারা যেন এদের আপন কেউ হয়।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: একরাম
শেয়ারTweetPin

সর্বশেষ

চরমোনাই পীরের মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান 
 ছবি: সংগৃহীত

জিয়া-খালেদা-তারেকের মতো আর যারা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জুলাই সনদে সবার শেষে সই জুলাই অভ্যুত্থানকারীদের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

হলিউডের জনপ্রিয় সিরিজে দীপিকা?

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাটক জমিয়েও ইতালির হার, সুপার এইটে ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT