চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসিতে ৫৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৭
শিক্ষা
A A
শতভাগ পাস

এ বছর এইচএসসি পরীক্ষায় ৫৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। রোববার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।

এছাড়া প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিগত কয়েক বছরের মতো এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও ছেলেদের থেকে পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। কেননা মেয়েরা ৭০.৪৩ শতাংশ পাস করেছে, আর ছেলেদের পাসের হার ৬৭.৬১শতাংশ। তবে গত বছরের তুলনায় মেয়েদের পাসের হার কমেছে, গতবছর মেয়েদের পাসের হার ছিলো ৭৫.৬০শতাংশ।

অন্যদিকে দেশের সবগুলো বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬৮.৯১ শতাংশ। যা  গত বছরের তুলনায় ৫.৭৯ শতাংশ কম। আর আটটি বোর্ডের পাসের হার ৬৬.৮৪ শতাংশ।

তবে এবার ব্যাপকভাবে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। আগের বছরের তুলনায় এবার ২৫ হাজারের বেশি জিপিএ-৫ কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২শ’ ৪২ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ৫৮ হাজার ২৭৬ জন।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭.২ শতাংশ।এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮শ’ ১৫। কারিগরি বোর্ডে পাসের হার ৮১.৩৩ শতাংশ। এই বোর্ডে ২ হাজার ৬৬৯ জন জিপিএ-৫ পেয়েছে।

রাজশাহী বোর্ডে পাসের হার ৭১.৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডের পাসের হার ৬৫.৪৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৮৭ জন।

বরিশাল বোর্ডের পাসের হার ৭০.২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮শ’১৫ জন। সিলেট বোর্ডের পাসের হার ৭২ শতাংশ, এখানে জিপিএ-৫ পেয়েছে ৭’শ জন।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের উপস্থিতিতে বলেন, পরীক্ষার খাতা এবার সঠিকভাবে দেখা হয়েছে বলে আমরা খুবই আনন্দিত।

ট্যাগ: এইচএসসির ফলাফল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পরিচয় জানার পর এএসপি মিজানকে হত্যা করে ছিনতাইকারীরা’

পরবর্তী

নেইমারকে কেনার বিশাল অর্থ কোথায় পাবে পিএসজি?

পরবর্তী

নেইমারকে কেনার বিশাল অর্থ কোথায় পাবে পিএসজি?

ক্যাটরিনা কাইফ

ঢেউয়ের সাথে মাতলেন ক্যাটরিনা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT