শিক্ষা

জানা গেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময়

উৎসবমুখর ছাত্রছাত্রীদের আনন্দের ছবি, এসএসসির ফলের খুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রছাত্রীদের আনন্দের মিছিল, এসএসসির ফল প্রকাশের পর উচ্ছ্বাস ও হাসির দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

এইচএসসি পরীক্ষা ২০২১ এর ফলাফল প্রস্তুত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, শনিবারের পর যে কোনো দিন ফল ঘোষণা করা হবে।

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ৩০ ডিসেম্বর। সে হিসেবে জানুয়ারি মাসের শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুতেই পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা। তবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এবং বিদেশের কিছু কেন্দ্রের খাতা দেরিতে পৌঁছায় এই সমস্যা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

করোনার কারণে সশরীরে ক্লাস না হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত হয়েছে বিভাগ ভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে।

২০২০ সালের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৩ হাজার। ২০২১ সালে মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ১১ লাখ।

বিষয়:এইচএসসি ফলাফল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…