চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসিতে পাসের হার ৭৩.৯৩, বেড়েছে জিপিএ ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০১৯
- লিড নিউজ, শিক্ষা
A A
এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সম্মিলিতভাবে পাসের হার ৭৩.৯৩। গত বছরের তুলনায় তা ৭.২৯ শতাংশ বেশি। ২০১৮ সালে পাসের হার ছিল ৬৬.৬৪ শতাংশ।

বুধবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবারের পরীক্ষায় সব বোর্ড মিলিয়ে মোট জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৯৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী। গত বছরের (২৯ হাজার ২৬২) তুলনায় যা ১৮ হাজার ২৪ জন বেশি। জিপিএ ৫ এর শতকরা হার এবার ৩.৫৪ শতাংশ। গত বছর এটি ছিল ২.২৭ শতাংশ।

এ বছর শতভাগ পাস করা শিক্ষার্থীর প্রতিষ্ঠানের সংখ্যা মোট ৯০৯, গত বছরের তুলনায় যা অনেক বেশি (৪০০)।

পরীক্ষার ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত করতে শিক্ষার মান বাড়ানোর তাগিদ দেন।

তিনি বলেন, শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা দারিদ্র্যমুক্ত দেশ গড়তে পারে। পরীক্ষা শেষ হওয়ার ৫৫ দিনেই এই ফল প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এইচএসসি০সমমান পরীক্ষার ফল প্রকাশ

Reneta

ফল প্রকাশ ও হস্তান্তর শেষে দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৯ এর নির্বাচিত জাতীয় পর্যায়ের ১২ জন সেরা মেধাবীকে বিশেষ পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। পুরস্কার বিতরণ শেষে তিনি বলেন, শিক্ষা হচ্ছে আলো। সেই আলো থেকে যেন কেউ বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৮টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে অংশ নেয়া মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। এদের মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থী ৯ লাখ ৮৮ হাজার ১৯২ জন।

৮টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট অংশ নেয়া পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৬ হাজার ১২৬ জন। এদের মধ্যে পাস করেছে ৮ লাখ ৯ হাজার ১৪৯ জন। পাসের হার ৭১.৮৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৪.৫৫ শতাংশ।

৮ বোর্ডে মোট জিপিএ ৫, ৪১ হাজার ৮০৭টি। গত বছর এটি ছিল ২৫ হাজার ৫৬২। অর্থাৎ এবার জিপিএ ৫ বেড়েছে ১৬ হাজার ২৪৫টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট ৮৬ হাজার ১৩৮ জন অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৬ হাজার ২৮১ জন। পাসের হার ৮৮.৫৬ শতাংশ। গত বছরের (৭৮.৬৭%) চেয়ে যা ৯.৮৯ শতাংশ বেশি।

এ বছর মাদ্রাসা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে মোট ২ হাজার ২৪৩ জন। গত বছর সংখ্যাটি ছিল ১ হাজার ২৪৪ জন। জিপিএ ৫ এর শতকরা হার ২.৬০।

কারিগরি শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ২৪ হাজার ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২ হাজার ৭১৫ জন। গতবার সংখ্যাটি ছিল ৮৯ হাজার ৮৯ জন। পাসের হার ৮২.৬২ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৫.৫০ শতাংশ।

কারিগরি বোর্ডে মোট জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ২৩৬ জন। জিপিএ ৫ এর হার ২.৬০ শতাংশ। ২০১৮ সালে এ হার ছিল ২.০৮ শতাংশ।

দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd/ এবং http://www.educationboard.gov.bd/ থেকে ফলাফল জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এইচএসসিএইচএসসি ও সমমান পরীক্ষাএইচএসসি ও সমমানের পরীক্ষাএইচএসসি পরীক্ষা ২০১৯এইচএসসি পরীক্ষার ফলএইচএসসি ফলাফল
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT