রণবীর কাপুরের নতুন বাড়িতে তার প্রয়াত বাবা বলিউড অভিনেতা ঋষি কাপুরের জন্য রাখা হবে আলাদা একটি কক্ষ। সেই কক্ষে রণবীর সংরক্ষণ করবেন বাবার সমস্ত স্মৃতি।
কয়েক মাসের মধ্যেই নতুন বাড়িতে উঠবেন রণবীর কাপুর। জানা গেছে, বিয়ের পরই মুম্বাইয়ের এই নতুন বাড়িতে সংসার করবেন রণবীর-আলিয়া। তাই নতুন বাড়ি সাজিয়ে নিচ্ছেন তারা। মুম্বাইয়ের পালি হিলের এই বাড়ির কাজ চলছে এক বছরেরও বেশি সময় ধরে।
নতুন বাড়িতে ঋষি কাপুরের জন্য আলাদা করে রাখা হবে কক্ষ। ঋষির স্মৃতি আগলে রাখতে এই উদ্যোগ নিয়েছেন রণবীর-আলিয়া। সেই বিশেষ কক্ষে থাকবে ঋষি কাপুরের প্রিয় চেয়ার, বইয়ের তাক সহ প্রয়াত অভিনেতার প্রিয় অনেককিছুই। পুরো ব্যাপারটি তদারকি করছেন রণবীর ও তার মা নীতু কাপুর।
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২০২০ সালে প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর।







