চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋষিজের বর্ষপূর্তিতে সম্মাননা পেলেন দেশের ৫ গুণী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২০
বিনোদন
A A

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে গুণীজন সংবর্ধনার মধ্যদিয়ে ঋষিজ শিল্পীগোষ্ঠীর ৪৪ বছর পূর্তি উদযাপন করা হলো। সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার ‘ঋষিজ পদক ২০২০’ দেয়া হয় দেশের ৫ জন গুণী ব্যক্তিত্বকে।

তারা হলেন অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, সংগীতে খুরশীদ আলম, চলচ্চিত্রে সুজাতা, আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও গণমাধ্যমে নওয়াজীশ আলী খান।

শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

প্রধান অতিথির বক্তৃতায় আ ক ম মোজাম্মেল হক বলেন, স্বাধীনতার শত্রুরা বঙ্গবন্ধুকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তার একটা জ্বলন্ত উদাহরণ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উগ্রপন্থীদের মাতামাতি। সংস্কৃতিচর্চা যত বেশি হবে রাষ্ট্র ও সমাজ থেকে উগ্রবাদ এবং জঙ্গীবাদ তত বেশি নির্মূল হবে।

বিশেষ অতিথি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, যারা সম্মাননা পেয়েছেন তারা সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। মৌলবাদী শক্তিকে প্রতিহত করতে সংস্কৃতিচর্চাকে আরও বেগবান করতে হবে। মুজিববর্ষে এমন একটি অনুষ্ঠান করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

আলোচনায় আরো অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজনে দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, স্ব-ভূমি লেখক কেন্দ্র, আনন্দম, পঞ্চভাস্কর, সমস্বর, উজান, উঠোন, ঋষিজ ও সংস্কৃতি মঞ্চ। দলীয় সংগীতের প্রতিটি পরিবেশনায় উচ্চারিত হয় বঙ্গবন্ধুর কীর্তিগাথা। লোকগানের পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে কয়েকটি গান পরিবেশন করেন গানের দলগুলো।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে পুরো অনুষ্ঠান উৎসর্গ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে ‘আমরা ঋষিজ করি’ দলীয় সংগীত পরিবেশন করে সংগঠনের শিল্পীরা। এরপর শুরু হয় গুণীজন সংবর্ধনা।

ট্যাগ: ঋষিজখুরশীদ আলমগুণীরাইসুল ইসলাম আসাদলিড বিনোদনসুজাতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অস্কার’ নামটি কীভাবে এলো?

পরবর্তী

‘জাগো বাহে, কোনঠে সবায়’

পরবর্তী

‘জাগো বাহে, কোনঠে সবায়’

ফাইল ছবি

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক ‘ভিন্ন উদ্দেশ্যে’

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT