চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণ ও আমানতের সুদ ব্যবধান: অামলে নেয়নি ৯ ব্যাংক

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৮:১০ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংক

ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান (স্প্রেড) কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক বার বার তাগিদ দিলেও মানছে না কয়েকটি ব্যাংক। না মানার তালিকায় আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি ব্যাংক এনএ, এইচএসবিসি, ব্র্যাকের মতো সুপ্রতিষ্ঠিত ব্যাংকের নাম।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর শেষে ৬টি বিদেশি ব্যাংক এবং ৩টি বেসরকারি ব্যাংকের স্প্রেড ছিল ৫ শতাংশের বেশি। সবচেয়ে বেশি স্প্রেড দেখা গেছে, বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ডের। এরপরেই রয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। গড়ে এসব ব্যাংকের স্প্রেড ছিল ৮ থেকে সাড়ে ৮ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকগুলো আমানতকারীদের ঠকিয়ে ব্যবসা করছে। তাই স্প্রেডসীমা কমিয়ে আনতে কঠোর হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে দেখা যায়, বিদেশি ৬টি ব্যাংকের স্প্রেড ৫ শতাংশীয় পয়েন্টের ওপর অবস্থান করছে। ব্যাংকগুলো হলো: স্ট্যান্ডার্ড চার্টার্ড, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, সিটি ব্যাংক এনএ, উরি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও এইচএসবিসি।

গত ডিসেম্বর শেষে এই ব্যাংকগুলো গ্রাহককে দেয়া ঋণের উপর গড়ে ৮ দশমিক ১৯ শতাংশ হারে সুদ আদায় করেছে। কিন্তু আমানতের বিপরীতে দিয়েছে মাত্র ১ দশমিক ৬৭ শতাংশ সুদ। এই হিসাবে স্প্রেড বা ব্যবধান দাঁড়িয়েছে ৬ দশমিক ৫২ শতাংশ। বেশিরভাগ বিদেশি ব্যাংক বরাবরই স্প্রেড নির্দেশনা অমান্য করে আসছে।

বেসরকারি ব্যাংকের স্প্রেড রয়েছে ৪ দশমিক ৩৮ শতাংশ। ব্যাংকগুলো আমানতের বিপরীতে ৫ দশমিক ২৯ শতাংশ সুদ দিয়েছে। আর ঋণের বিপরীতে আদায় করেছে ৯ দশমিক ৬৭ শতাংশ সুদ।

Reneta

তবে ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও উত্তরা ব্যাংক -এই ৩টি ব্যাংকের স্প্রেড ৫ শতাংশীয় পয়েন্টের বেশি রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, স্ট্যান্ডার্ড চার্টার্ড আমানতের বিপরীতে গড়ে ১ দশমিক ২৩ শতাংশ সুদ দিয়েছে। আর ঋণের ক্ষেত্রে ব্যাংকটি ৯ দশমিক ৭৪ শতাংশ সুদ নিয়েছে। বিদেশি খাতের এ ব্যাংকটির স্প্রেড দাঁড়িয়েছে ৮ দশমিক ৫১ শতাংশ। এছাড়া বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক আমানতের বিপরীতে সুদ দিয়েছে তিন দশমিক ৮২ শতাংশ। আর ঋণের বিপরীতে সুদহার ১১ দশমিক ৬৭ শতাংশ। বেসরকারি খাতের এ ব্যাংকের স্প্রেড দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৫ শতাংশ।

স্প্রেডসীমা কমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আমানতের চেয়ে ঋণে সুদ বেশি নেওয়ায় এই ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে। স্প্রেড কমাতে গত ১৬ জানুয়ারি ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, ‘বারবার নির্দেশ দেওয়ার পরও স্প্রেডসীমা লঙ্ঘন করা হয়েছে। এটা দ্রুত ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে। এই জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়।

নাম না প্রকাশ করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, ব্যাংকগুলোর স্প্রেডসীমা ৫ শতাংশের নিচে রাখতে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়ে আসছে। কিন্তু কয়েকটি ব্যাংক নির্দেশনা উপেক্ষা করে ব্যবসা করছে। আমানতকারীদের ঠকিয়ে ঋণের সুদ বেশি নিচ্ছে তারা। এসব ব্যাংক আমানতকারীদের মাত্র এক থেকে দেড় শতাংশ সুদ দিলেও ঋণের সুদ নিয়েছে সর্বোচ্চ সাড়ে ৮ শতাংশ পর্যন্ত।

গত ডিসেম্বর শেষে ব্যাংকগুলো ঋণের ক্ষেত্রে গড়ে ৯ দশমিক ৩৫ শতাংশ সুদ আদায় করেছে। আমানতের বিপরীতে ৪ দশমিক ৯১ শতাংশ সুদ দিয়েছে। ব্যাংকগুলোর গড় স্প্রেড দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৪ শতাংশীয় পয়েন্ট।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঋণের ক্ষেত্রে গড়ে ৮ দশমিক ১৮ শতাংশ হারে সুদ আদায় করেছে। আর আমানতের বিপরীতে দিয়েছে ৪ দশমিক ৩৬ শতাংশ সুদ। এক্ষেত্রে স্প্রেড দাঁড়িয়েছে ৩ দশমিক ৮২ শতাংশ সুদ।

তবে বিশেষায়িত ব্যাংকের স্প্রেড সবচেয়ে কম; যা মাত্র ২ দশমিক ৮২ শতাংশ। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আমানতের বিপরীতে গড়ে ৫ দশমিক ৯০ শতাংশ সুদ দিয়েছে। আর ঋণের ক্ষেত্রে সুদ নিয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ হারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকব্যাংকসুদহার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইতিহাসের প্রথম সেলফি

পরবর্তী

দলে ফিরেও অনিশ্চিত সাকিব

পরবর্তী
টেস্টে সতীর্থদের উত্থান-পতন দেখেছেন বাইরে বসেই

দলে ফিরেও অনিশ্চিত সাকিব

খালেদার চেয়ার সামনে রেখে শীর্ষ নেতাদের সভা

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ম্যাট ডেমনকে ‘ব্র্যাড পিট’ বললেন ধারাভাষ্যকার!

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT