চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণের সুদহার কমাতে কমিটি, প্রতিবেদন ৭ কর্মদিবসের মধ্যে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৯
- লিড নিউজ, অর্থনীতি
A A

ব্যাংক ঋণের সুদহার কমাতে বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় গভর্নর ফজলে কবির এ কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ্ আল্ মাসুদ, এবিবি চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, আইএফআইসি ব্যাংকের এমডি শাহ আলম সারওয়ার এবং এনআরবি ব্যাংকের এমডি মো. মেহমুদ হোসেন।

কমিটিকে ব্যাংক ঋণের সুদহার কমানোর প্রক্রিয়ার বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে কমিটি চাইলে সদস্য সংখ্যা বাড়াতে পারবে বলেও এখতিয়ার দেয়া হয়েছে।

ব্যাংক মালিকরা ঋণের সুদহার এক অংকে নামিয়ে আনতে ২০১৮ সালের আগস্টে প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ প্রতিশ্রুতির বিনিময়ে তারা আমানতের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখা, বাণিজ্যিক ব্যাংক কর্তৃক কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত নগদ জমা বা সিআরআর সংরক্ষণের হার কমানো এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ধারের নীতিনির্ধারণী ব্যবস্থা রেপোর সুদহার কমিয়ে নেয়াসহ একের পর এক সুবিধা নিয়েছেন। কিন্তু এক অংকের সুদহার বাস্তবায়ন করেনি।

এমতাবস্থায় সুদ হার এক অংকে আনতে ও খেলাপি ঋণ কমাতে আজ রোববারই একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কিভাবে সুদ কমানো যায় সেই কৌশল সম্পর্কে এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে সিদ্ধান্ত জানালে সেই অনুযায়ী ১ জানুয়ারি সুদহার হ্রাস এবং খেলাপি ঋণ কমিয়ে আনার কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

রোববার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে ব্যাংক মালিক ও ব্যবস্থাপনা পরিচালকদের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

Reneta

অর্থমন্ত্রী বলেন, দেশে দিনদিন বেকারত্ব বাড়ছে। এই বেকারত্ব কমাতে হলে উৎপাদনশীল খাতে বিনিয়োগের কোন বিকল্প নেই। আর উৎপাদনশীল খাতকে বাঁচাতে ব্যাংক ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সুদহার এক অংকে নেমে আসেনি কেন এবং খেলাপি ঋণ দিন দিন কী কারণে বাড়ছে সেটা তদারকির জন্য একজন ডেপুটি গভর্নরকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থমন্ত্রীঋনব্যাংকসুদহার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

এপ্রিল ২৬, ২০২৬

গণতন্ত্রের ৫২ বছর: লাল কার্নেশনে সিক্ত পর্তুগাল

এপ্রিল ২৬, ২০২৬

রঘু রাই মারা গেছেন। বাংলাদেশের সঙ্গে তার ফটোগ্রাফি কীভাবে সম্পর্কিত?

এপ্রিল ২৬, ২০২৬

চেরনোবিল দুর্ঘটনায় ৩৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘ

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT