বিনোদন

‘ঊনপঞ্চাশ বাতাস দিয়ে আমি একটা দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছি’

শুক্রবার নারায়ণগঞ্জের সিনেস্কোপে ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর প্রথম দুই শো হাউজফুল...

বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের সাথে মানুষজনের জীবনধারা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক দৃশ্যের মাঝে দুইজন মানুষ জীবনযাত্রা উপভোগ করছে, চ্যানেল আই অনলাইন সংবাদ সংক্রান্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিজের সিনেমা নিয়ে ধীরে ধীরে দর্শকের কাছে পৌঁছানোর কৌশল অন্যদের কাছে দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সদ্য মুক্তি পাওয়া বহুল আলোচিত ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

গেল শুক্রবার (২৩ অক্টোবর) দেশের মাত্র পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নির্মাতার প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। স্টার সিনেপ্লেক্সের তিনটি প্রেক্ষাগৃহ, যমুনা ব্লকবাস্টার এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পাওয়া ছবিটি প্রথম সপ্তাহে দারুণ সাড়া ফেলেছে। সেই সুবাধে চলতি সপ্তাহেও এই প্রেক্ষাগৃহগুলোতে চলবে ছবিটি।

নির্মাতা বলেন, এই পাঁচ প্রেক্ষাগৃহের পাশাপাশি চলতি সপ্তাহে ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি পেয়েছে নারায়ণগঞ্জের সিনেস্কোপে। সামনের সপ্তাহে আরো তিন থেকে চারটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির কথা প্রায় চূড়ান্ত।

এমন ধীর লয়ে মানুষের কাছে সিনেমা নিয়ে পৌঁছানোর বিষয়টিকে এই সময়ের অন্যতম কৌশল বলে মনে করছেন নির্মাতা। তার ভাষায়, ঊনপঞ্চাশ বাতাস নিয়ে এখন পুরো দেশে চাহিদা তৈরী হয়েছে, আমরা রাজি থাকলে একযোগে সারা দেশে ছবিটি রিলিজ হয়ে যেত। কিন্তু এটা করা সম্ভব না। কারণ প্রচুর সিনেমা হলে ছবি মুক্তি পেলে সুযোগ সন্ধানীদের দুই নম্বরি করার রাস্তা তৈরী হয়। নিজের মেধা, শ্রম, টাকা লগ্নি করে আমি কাউকে দুই নম্বরি করতে দেবো না। তাই যেসব হল সবকিছু মিলিয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারবে, সেখানেই ‘ঊনপঞ্চাশ বাতাস’ যাবে।

এদিকে শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাওয়া ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর হল রিপোর্ট চ্যানেল আই অনলাইনকে জানান সিনেস্কোপ-এর প্রতিষ্ঠাতা ও নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান। শুক্রবার বিকেলে তিনি বলেন, দুটি শো ইতোমধ্যে হয়ে গেছে, ব্যক্তিগতভাবে দর্শকের রেসপন্সে আমি খুবই সন্তুষ্ট। দুটি শো-ই হাউজফুল হয়েছে। বর্তমান এই অবস্থার মধ্যেও এমন সাড়া পাবো, ভাবতে পারিনি।

তিনি বলেন, সিনেস্কোপে দিনে ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর চারটি শো চলবে।

‘রেড অক্টোবর ফিল্মস’ এর ব্যানারে নির্মিত মাসুদ হাসানের ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। মুক্তির ঘোষণার সাথে সাথে ছবিটি নিয়ে রীতিমত হইচই পড়ে সোশাল মিডিয়ায়। ছোট ও বড় পর্দার তারকা অভিনেতা থেকে নির্মাতা, কিংবা শিল্পী থেকে কবি, সাহিত্যিক এমনকি গণমাধ্যমকর্মীদেরও ছবিটির পোস্টার শেয়ার করে নির্মাতা ও কলাকুশলীদের শুভ কামনা জানাতে দেখা গেছে। যা কোনো সিনেমার প্রচারণায় বিরল ঘটনা!

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় ‘ঊনপঞ্চাশ বাতাস’। ছবিটি দেখে সেন্সর বোর্ডের একাধিক সদস্য ভূয়সী প্রশংসা করেন।

‘ঊনপঞ্চাশ বাতাস’-এ জুটি বেধে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শারলিন ফারজানা।

বিষয়:ঊনপঞ্চাশ বাতাসশোসিনেস্কোপহাউজফুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…