স্পোর্টস

উয়েফাকে পাশে পাচ্ছেন প্লাতিনি

উয়েফাকে পাশে পাচ্ছেন প্লাতিনি

উয়েফা সভাপতি প্লাতিনির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ শুক্রবার। ফিফা এথিক্স কমিটি এ নিয়ে বৈঠকে বসবে।

তবে এ বিষয়ে উয়েফার সদস্যদের সমর্থন পাবেন প্লাতিনি। উয়েফার ৫৪ সদস্য প্লাতিনির পাশে দাঁড়িয়েছেন। তাকে ফিফায় ফিরিয়ে আনতে জরুরি বৈঠক করেছে উয়েফার গভর্নিং বডি।

দুর্নীতির সুষ্ঠু তদন্তের স্বার্থে ৯০ দিনের জন্য নিষিদ্ধ হন ফিফা সভাপতি সেপ ব্লাটার।

ফিফার আন্তবর্তী সভাপতির দায়িত্ব পালন করতে প্রথম দিনের মত জুরিখে অফিস করেছেন আফ্রিকান ফুটবলের প্রধান ইসা হায়াতু।

বিষয়:উয়েফা প্লাতিনি ফিফা মিশেল প্লাতিনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…