চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়োজাহাজ বিধ্বস্ত: স্বামীর লাশ মর্গে, আইসিইউতে রুয়েট শিক্ষিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলার বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ইমরানা কবির হাসি। সাথে ছিলেন প্রকৌশলী স্বামী রকিবুল হাসানও।

মর্মান্তিক এ দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে হাসপাতালের আইসিইউতে আছেন হাসি। তার বাড়ি টাঙ্গাইল পৌর এলাকার হাজেরা ঘাটে। একটি বেসরকারী প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন রকিবুল হাসান। তার বাড়ি সিরাজগঞ্জের চৌহালী থানার বাগুটিয়া গ্রামে।

ইমরানা কবির হাসির বাবা ব্যাংক কর্মকর্তা হুমায়ুন কবির জানান, স্বামী-স্ত্রী দুজনে ছুটি কাটানোর জন্য নেপালের উদ্দেশে সোমবার ঢাকা ছেড়ে যায়। তারপর দুর্ঘটনার খবর শুনেছি।

Banglabid

‘হাসির স্বামী রকিবুল ইসলাম নিহত হয়েছে। তার লাশ মর্গে রাখা হয়েছে। অার হাসি নেপালের একটি হাসপাতালে ভর্তি রয়েছে বলে জেনেছি। আমার মেয়ে ও রকিবুল দুজনেই অত্যন্ত মেধাবী।’

তিনি জানান, হাসি ২০০৫ সলে টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস করে। ২০০৭ সালে এইচ এস সি পাসের পর রাজশাহী প্রকৌশল বিশ্যবিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়।

রাকিবুল ইসলামও কম্পিউটার সায়েন্সে হাসির তিন বছরের সিনিয়র ছিল। ২০১২ সালে তাদের বিয়ে হয়। হাসি কম্পিউটার সাইন্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর রুয়েটেই প্রভাষক হিসাবে যোগদান করে। বর্তমানে সে রুয়েটে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছে।

Reneta

এই দুর্ঘটনায় তাদের জীবন তছনছ হয়ে গেছে জানিয়ে হাসির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হুমায়ুন কবির।

হাসির বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা মতি বেগম দুর্ঘটনার খবর শুনে কান্নায় ভেঙ্গে পড়েছেন। মেয়ে কেমন আছে সবার কাছে তা জানার চেষ্টা করছেন। দুর্ঘটনার খবর শুনে আত্মীয়-স্বজনও বাড়িতে এসে ভিড় করেছে। এমন দুর্ঘটনার কথা বিশ্বাসই করতে পারছেন না তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিধ্বস্ত বিমানলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT