নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহতদের কাঠমান্ডু মেডিক্যাল কলেজে আনার পর এখন পর্যন্ত আট জন মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার দুপুর তিনটার দিকে উড়োজাহাজটি নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন এয়ারপোর্টের কাছাকাছি দুর্ঘটনার শিকার হয়। বিমানটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে অবতরণ করার সময়েই দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক কাঠমান্ডু মেডিক্যাল কলেজে চিকিৎসা দিতে নেয়া হয়।হাসপাতালে আনার পর নিহত আটজনের মধ্যে তিন জন রয়েছেন ক্রু এবং পাঁচজন যাত্রী। নিহত আটজন হলেন: হরি শঙ্কর পাওদল (৩৫, পুরুষ), রাকিবুল হুসাইন (পুরুষ), প্রিথুলা রশিদ (নারী, পাইলট), প্রবীণ চিত্রকর (৩৮, পুরুষ), সাজানা দেভকর (৩০, নারী), খাওয়াজ হুসাইন (৩৫, পুরুষ), সনাক্ত করা যায়নি (৩০, পুরুষ), সনাক্ত করা যায়নি (নারী)।
হাসপাতালের কর্মকর্তা সুশিলা শারমা বলেন,আহতদের মধ্যে দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং বাকীদের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।








