চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়োজাহাজের সামনের কাঁচ ভাঙ্গলো, পাইলটের দক্ষতায় বাঁচলো ১১৯ যাত্রীর প্রাণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ পূর্বাহ্ণ ১৬, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

১১৯ যাত্রী নিয়ে ৩২ হাজার ফুট উপর দিয়ে উড়তে থাকা এক উড়োজাহাজের সামনের কাঁচ ভেঙ্গে যাওয়ার পরে পাইলটের বুদ্ধিমত্তায় প্রাণ বেঁচেছে যাত্রীদের। দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করতে সক্ষম হন পাইলট। এ ঘটনায় চীনজুড়ে চলছে পাইলটবন্দনা।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, সিচুয়ান এয়ারলাইন্সের একটি বিমান ১১৯ জন যাত্রী নিয়ে চীনের দক্ষিণ-পশ্চিমের চংকিং থেকে তিব্বতের লাশায় যাচ্ছিল। হঠাৎ পাইলটের সামনের উইন্ডস্ক্রিন ভেঙ্গে বাতাসে উড়ে যায়। নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে পাইলট লিউ চুয়ানজিয়ান যাত্রীদের রক্ষা করেন।

বিমানের পাইলট লিউ চুয়ানজিয়ান স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় ককপিটের ভেতরে হঠাৎ প্রচণ্ড জোরে শব্দ হতে থাকে। আমি দেখলাম সামনের কাঁচটিতে ফাটল ধরেছে। তখন জোরে একটা শব্দ হলো। তারপর দেখি আমার কো-পাইলটের শরীরের অর্ধেকটা জানালা দিয়ে উড়োজাহাজের বাইরে চলে গেছে। কো-পাইলটের সিটবেল্ট বাঁধা ছিলো বলে রক্ষা। তাকে টেনে টুনে ককপিটের ভেতরে নিয়ে আসা হয়।’

তিনি বলেন, ‘এরপর উড়োজাহাজে ভেতরে তাপমাত্রা ও বাতাসের চাপ দ্রুত কমে যেতে শুরু করে। সেসময় বিভিন্ন যন্ত্রপাতিও নিচে পড়তে থাকে। ককপিটের ভেতরে যা কিছু ছিলো সবই বাতাসে ভাসতে থাকে। আমি রেডিওতে কিছু শুনতে পাচ্ছিলাম না। বিমানটি এতো জোরে কাঁপছিল যে আমি মিটারও পড়তে পারছিলাম না।’

চীনের উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সহকারী পাইলট হাতে চোট পেয়েছেন। তার মুখের বিভিন্ন জায়গায় কেটে গেছে। কো-পাইলটের শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। পাইলট অত্যন্ত সাহসিকতার সাথে বিশ মিনিটের প্রচেষ্টায় উড়োজাহাজটিকে চেঙ্গু সুয়াঙ্গুলি বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হন।

Reneta

এই ঘটনার পর সোশাল মিডিয়াতে লোকজন পাইলট লিউর প্রশংসা করছেন। #ChinaHeroPilot হ্যাশট্যাগ ট্রেন্ডিং করছে চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম সিনা ওয়েইবোতে। অনেকেই পাইলটকে পুরষ্কার দেওয়ার দাবি জানাচ্ছেন। আবার অনেকে বলছেন, উড়োজাহাজের ভেতরে নিরাপত্তা বাড়াতে।

বিশেষজ্ঞরা বলছেন, উড়োজাহাজের সামনের কাঁচ ভেঙে যাওয়া খুব একটা অস্বাভাবিক কিছু নয়। বজ্রপাত কিম্বা কোন পাখির সাথে আঘাত লেগেও এরকম হতে পারে। তবে পুরো উইন্ডস্ক্রিন উড়ে যাওয়ার ঘটনা খুবই বিরল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনবিমান দুর্ঘটনা
শেয়ারTweetPin1

সর্বশেষ

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT