চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবমুখর পরিবেশে শুরু ডাকসু নির্বাচনের ভোট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
ডাকসু নির্বাচন

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট। সোমবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত।

সোমবার সকালে সরেজমিনে জহুরুল হক হল, এফ রহমান হল, সূর্যসেন হল, জগন্নাথ হল পরিদর্শনে দেখা যায়, শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। অনেক হলে দেখা গিয়েছে তাদেরকে ভোর থেকে লাইনে দাঁড়াতে।

ডাকসু নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে। শাহবাগ নীলক্ষেত এলাকায় পুলিশ র‌্যাবের এপিসি, সাজোয়া যান, পেট্রোলিং লক্ষ্য করা গেছে। এছাড়াও পুরো এলাকা জুড়ে গোয়েন্দা পুলিশের নজরদারি আছে।

ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মাহফুজুর রহমান জানিয়েছেন, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। তবে ২টার মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত থাকা সবার ভোট গ্রহণ করা হবে। সেক্ষেত্রে ভোটগ্রহণের সময়সীমা একটু বাড়তে পারে। তারপর গণনা শেষে প্রকাশিত হবে শিক্ষার্থীদের রায়।ডাকসু নির্বাচন

দীর্ঘ ২৮ বছর পর এবারের ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে প্রার্থী সংখ্যা ৭৩৮। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৫ পদের বিপরীতে ২২৯ জন এবং ১৮টি হল সংসদে ১৩টি করে ২৩৪ পদের বিপরীতে ৫০৯ জন প্রার্থী ভোটে লড়ছেন।

ভিপি-জিএসসহ ডাকসুর বিভিন্ন পদে ২৫ জন এবং ১৮টি হল সংসদের প্রতিটিতে ১৩ জন করে প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দেবেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ৪৩ হাজার ২৫৬ জন শিক্ষার্থী ভোটার। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৩৮টি ভোট দিতে একজন শিক্ষার্থী পোলিং বুথে সময় পাবেন তিন মিনিট।ডাকসু নির্বাচন

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু পরবর্তীতে এই নিয়ম খুব একটা অনুসরণ করা হয়নি।

এ পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে মাত্র সাত বার, যেটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে ১৯৯০ সালে।

ছবি: জাকির সবুজ ও মনোয়ার হোসেন মান্না

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসু নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেলরের দেড়শ, ৩০০ ছাড়িয়ে নিউজিল্যান্ড

পরবর্তী

বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ ১, আহত ১৫

পরবর্তী

বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ ১, আহত ১৫

ডাকসু নির্বাচন-সিল মারা ব্যালট পেপার

ডাকসু: ব্যালটে সিল মারা থাকায় বিক্ষোভ, কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ বন্ধ

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT