বেইজিংয়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আবারো নিজের জাত চিনিয়েছেন বিদ্যুৎ গতির মানব উসাইন বোল্ট।ব্যক্তিগত ইভেন্ট ১০০ ও ২০০ মিটার দৌড়ে স্বর্ণ জয়ের পর দলীয় ৪০০ মিটার রিলেতেও জ্যামাইকান বিদ্যুৎের দাপট।
তবে ২০০ মিটার স্প্রিন্টে জয়ের পর এক দুর্ঘটনার শিকার হন বোল্ট। যদিও হালকা চোট ছাড়া বড় ধরনের কোন সমস্যা হয়নি ।
২০০ মিটার দৌড়ে প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিনকে পেছনে ফেলে স্বর্ণ জেতেন বোল্ট। লেপ শেষ করে তিনি দর্শক গ্যালারিতে উদযাপনের জন্য আসেন।
ওই সময় সিসিটিভির ক্যামেরাম্যান তাঁকে ভিডিও করতে সেগওয়েতে (দুই চাকা বিশিষ্ট একটি বাহন) চড়ে পেছনে আসছিলেন। তবে কিছুক্ষন পরেই সেটি সং নামের সেই ক্যামেরাম্যান সেগওয়ের নিয়ন্ত্রণ হারিয়ে বোল্টের পেছনে আঘাত করেন। এক সঙ্গে দু’জনই মাটিতে লুটিয়ে পড়েন। যদিও আঘাতে কেউই বড় ধরনের ইনজুরিতে পড়েন নি।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর বোল্ট লন্ডনের হিথ্রো বিমান বন্দরে আসেন। যেখানে বোল্টকে একটি সেগওয়েতে চড়তে দেখা যায়।
যে বাহনে দুর্ঘটনার কবলে পড়েছেন সেই বাহনটিতেই চড়ে বসলেন বোল্ট। রসিক বোল্ট বোধহয় ভাবতেই পারেন তাকে দৌড়ে কেউ ধরাশায়ী করতে না পারলেও এই দুই চাকার ছোট্ট বাহনটি তাকে ধরাশায়ী করেছিলো।






