চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উল্টো পিঠ দেখল টাইগার যুবারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে নেমেছিল বাংলাদেশ। ব্যাটিং সামর্থ্যের ছিটেফোঁটাও দেখাতে পারেনি। বলে তোপ দেগে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ের আশা যদিও দেখাচ্ছিল, শেষপর্যন্ত ৪ উইকেটের হারে প্রস্তুতিপর্বের ইতি টেনেছে টাইগার যুবারা।

আকবর-তৌহিদদের দল আগের প্রস্তুতি ম্যাচে তাসমান সাগরপাড়ের আরেক শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে টাই করেছিল। এদিন শুরুতে ব্যাট করতে নেমে ২৯ ওভারে ধুঁকে ধুঁকে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় যুবারা। জবাব দিতে নেমে নিউজিল্যান্ড ২৯.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে।

বুধবার জোহানেসবার্গে যুবাদের প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচজন আউট হয়েছেন দুঅঙ্কের ঘর ছোঁয়ার আগেই। যার মধ্যে তিনজন রানের খাতাই খুলতে পারেননি। প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান ও শাহাদাত হোসেন শূন্যের ঘরে ফিরেছেন।

ওপেনার তানজিদ হাসান ২, পারভেজ হোসেন ইমন ৬ রানে ফিরলে একসময় ২৩ রানেই ৫ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।

সেখান থেকে ৫৭ রানের জুটিতে ইনিংস মেরামতের চেষ্টা করেন তৌহিদ হৃদয় ও আকবর আলি। ৪৬ বলে ৩৬ করে তৌহিদ ও ৪৫ বলে ২৩ করে আকবর আউট হলে আবারও বিপদে পড়ে দল।

সেটি আর কাটিয়ে ওঠা হয়নি। শামিম হোসেন ২০ ছাড়া পরে আর কেউ বলার মতো রান আনতে পারেননি। অভিষেক দাস ৪, তানজিম হাসান সাকিব ১ রানে ফিরেছেন।

Reneta

কিউই যুবাদের হয়ে ঝড় তুলেছেন জোয়ি ফিল্ড, ৩৫ রানে নিয়েছেন ৪ উইকেট। আদিথায়া অশোক ৩৫ রানে ৩টি নিয়ে তাকে বেশ সমর্থন যুগিয়েছেন।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ড যুবাদেরও। ওপেনার অলিভার হোয়াইট ১, ফার্গুস লেলম্যান ১১, বেকহ্যাম হুইলার ১ রানে ফিরে গেলে চাপে পড়ে দলটি।

আরেক ওপেনার রাহাস মারিউ ৩২ রান করে চাপ সামলানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে-সহ মিডলঅর্ডারে সিমন কিন (১) ও বেন পোমারেকে (০) দ্রুত ফিরিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় টাইগাররা।

পরে সেটি ধরে রাখতে পারেনি। কিউই অধিনায়ক জেসে তাসকোফ ৪১ ও কুইন সানডে ১৯ রানে ম্যাচ শেষ করে ফেরেন।

তানজিদ হাসান ৩ উইকেট নিয়ে চেষ্টা করেছিলেন। রাকিবুল হাসান ২ ও শরিফুল ইসলাম এক উইকেট নিয়ে তাকে সঙ্গ দেন। কিন্তু বাংলাদেশের হাতে পর্যাপ্ত রানই যে ছিল না।

যুব বিশ্বকাপ মাঠে গড়াবে ১৭ জানুয়ারি। বাংলাদেশের প্রথম ম্যাচ পরেরদিন। প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপটাইগার যুব দলবাংলাদেশ যুব ক্রিকেট দলযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সরবরাহ ঘাটতিতে বেড়েছে সবজির দাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নেমেছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT