চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উর্দুভাষীদের পুনর্বাসনে সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২০
বাংলাদেশ
A A

দেশের ১১৬টি ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী সংখ্যালঘুদের পুনর্বাসন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের কান্ট্রি ডিরেক্টর জেওফি ম্যাকডোনাল্ড।

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উর্দু স্পীকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট আয়োজিত ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসন শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি এ কথা জানান।

এসময় যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক সেক্রেটারি আউড্রি হেন্সও উপস্থিত ছিলেন।

Banglabid

জেওফি ম্যাকডোনাল্ড বলেন, আমরা আলফালাহ বাংলাদেশ, কাউন্সিল অব মাইনোরিটিজ ও বিহারিদের সংগঠন ইউএসপিওয়াইআরএম-কে সাথে নিয়ে উর্দুভাষীদের পুনর্বাসনের রোডম্যাপ তৈরি করতে প্রকল্প হাতে নিয়েছি।

এ জনগোষ্ঠীর দীর্ঘ ৪৮ বছর ধরে অমানবিকভাবে বসবাসের বিষয়টি আমরা গভীরভাবে অনুধাবনের চেষ্টা করছি এবং এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে শীঘ্রই কাজ শুরু করবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকার। এ ব্যাপারে বাংলাদেশ সরকার ইতিবাচক উদ্যোগ নিয়েছে।

তিনি আরো বলেন, উর্দুভাষীদের পুনর্বাসনে কোনো আইনি জটিলতাও নেই।

Reneta

উর্দু স্পীকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত খান ফাক্কুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক সেক্রেটারি আউড্রি হেন্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট মহসিন রশিদ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট ব্লাষ্টের উপদেষ্টা এডভোকেট তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন, ইউএসপিওয়াইআরএ’র সিনিয়র সহ-সভাপতি এড. খালিদ হুসাইন, সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, মোহাজের রিহ্যাবিলিটেশন এন্ড ডেভেলপমেন্ট মুভমেন্টের সাধারণ সম্পাদক মেহতাব কাদেরী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ব্লাইন্ড রোড’ চেনাবেন ফজলুর রহমান বাবু

পরবর্তী

করোনায় আক্রান্ত শুভ-ফারিয়া, ঘ্রাণশক্তি হারিয়েছেন শিহাব শাহীন

পরবর্তী

করোনায় আক্রান্ত শুভ-ফারিয়া, ঘ্রাণশক্তি হারিয়েছেন শিহাব শাহীন

কক্সবাজারে মামলা জট কমানোর উদ্যোগ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT