চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোড়ন তুলেছে চীনের তৈরি উভচর উড়োজাহাজ

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৩:০৮ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

দীর্ঘ ৮ বছরের নির্মাণযজ্ঞের পরে প্রথমবারের মতো উভচর উড়োজাহাজের সফল পরীক্ষা চালিয়েছে চীনের রাষ্ট্রীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না (এভিআইসি)। এজি৬০০ মডেলের উড়োজাহাজটি মাটিতে, আকাশে ও পানিতে চলাচলে সক্ষম। উড়োজাহাজটিকে ‘কুনলং’ নামে ডাকা হচ্ছে।

চীনের গুয়াংডং প্রদেশে রোববার সকালে উভচর ওই উড়োজাহাজটি জিনওয়ান বিমানবন্দর থেকে উড়ে দক্ষিণ চীন সাগরের উপকূল পরিভ্রমণ করে। ১ ঘণ্টা পর অবতরণ করলে উড়োজাহাজটিকে সামরিক সংগীতের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত জনতাকে চীনের জাতীয় পতাকা হাতে উল্লাস করতে দেখা যায়।

চীনা সংস্কৃতিতে ‘কুনলং’ উচ্চাশার প্রতীক, চীনা ভাষায় বিরাট এক পৌরাণিক মাছকে ‘কুন’ আর লং মানে ‘ড্রাগন’। এভিআইসি এর তৈরি এই উভচর যানটি মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ৭৩৭ মডেলের সমান। ৩৯ দশমিক ৬ মিটার দীর্ঘ উড়োজাহাজটিতে ৪টি টার্বোপ্রপ ইঞ্জিন রয়েছে, এটি সর্বোচ্চ ৫৩ দশমিক ৫ টন মাল বহনে সক্ষম। সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৫০০ কিলোমিটার গতিতে একটানা ১২ ঘণ্টা উড্ডয়নে সক্ষম যানটি। যানটি সর্বোচ্চ ৫০ জন মানুষ বহন করতে পারবে। উভচর উড়োজাহাজটি সামরিক প্রয়োজনে ব্যবহারের উপযুক্ত করে তৈরি করা হয়েছে। তবে এটি মূলত অগ্নিনির্বাপণ ও সামুদ্রিক উদ্ধারাভিযানে ব্যবহার করা হবে।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ প্রকল্পসংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে। এরই মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠানটি ‘কুনলং’য়ের ১৭টি ক্রয়াদেশ পেয়ে গেছে।

শান্তিপূর্ণ কাজে ব্যবহারের কথা বলা হলেও যানটির সামরিক গুরুত্ব নিয়েও কথা বলতে শুরু করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। দক্ষিণ চীন সাগরের সমুদ্রপথগুলোয় প্রতি বছর ৫ ট্রিলিয়ন ডলার বাণিজ্য হয়। বাণিজ্য পথে নিকটস্থ দেশগুলোর মধ্যে নিয়মিত লেগে থাকা বিরোধ সামাল দিতে চীনের এই উভচর যানটি বেশ কাজে দেবে বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT