উবারের সফটওয়্যার ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ওরেগন শহরের এক কর্মচারীকে দায়িত্ব পালনে অসুবিধার সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটির বিচার বিভাগ উবার কোম্পানীর বিরুদ্ধে তদন্ত করবে। এর মাধ্যমে কোম্পানীটি স্থানীয় কোনো নিয়ম-কানুন অমান্য করেছে কি না তা খতিয়ে দেখা হবে।
কোম্পানীটির সর্বশেষ দুর্ভাগ্যের নিদর্শন এটি। এর আগে উবারের বিরুদ্ধে যৌনতা বিষয়ক তথ্য ফাঁসের বিষয় নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠে। ইতোমধ্যে প্রযুক্তি চুরির অভিযোগে উবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গুগল।
তদন্ত সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল অফিস এবং উবার কর্তৃপক্ষ কেউই বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।








