চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অসত্য: জাবি প্রশাসন

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৫:৪৬ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নে উপাচার্যের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তাকে ‘কল্পনাপ্রসূত ও অসত্য’ বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়। অধিকতর উন্নয়ন প্রকল্পের ছাড়কৃত অর্থ খরচের হিসাবও এ বিবৃতিতে তুলে ধরা হয়।

ওই বিবৃতিতে বলা হয়: আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বক্তৃতা-বিবৃতি, পত্র-পত্রিকা এবং অন্যান্য গণমাধ্যমে এ অভিযোগের সংবাদ প্রচারিত-প্রকাশিত হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃঢ়ভাবে জানাচ্ছে যে, এই অভিযোগ কল্পনাপ্রসূত ও অসত্য।

‘প্রকৃত তথ্য হলো ২০১৮-২০১৯ অর্থবছরে এই প্রকল্পের জন্য ছাড়কৃত ৫ কোটি টাকার মধ্যে ২ কোটি ৪৩ হাজার ৫৬ টাকা খরচ হয়েছে। প্রকল্পের অফিস ইকুইপমেন্ট, কনসালটিং ফার্মের ফি এবং প্রকল্পের গাড়ি ক্রয় বাবদ উল্লিখিত অর্থ খরচ হয়েছে। ছাড়কৃত ৫ কোটি টাকার অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেয়া হয়েছে।’

প্রকল্পের ছাড়কৃত অর্থ খরচের যৌক্তিকতা দেখিয়ে বিবৃতিতে বলা হয়: একথা বলার অপেক্ষা রাখে না যে, আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী কর্তৃক উপাচার্যের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক দুর্নীতির অভিযোগ অসত্য, মনগড়া ও ভিত্তিহীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থিক দুর্নীতিজাবি প্রশাসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃষ্টির বাগড়ায় জাতীয় লিগের প্রথমদিন

পরবর্তী

টম হ্যাঙ্কসের সঙ্গে দেখা করার অপেক্ষায় আমির

পরবর্তী

টম হ্যাঙ্কসের সঙ্গে দেখা করার অপেক্ষায় আমির

ক্যান্সার আক্রান্ত শিশু সন্তানকে বাঁচাতে এক পিতার আকুতি

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT