চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের আশ্বাসের পরও অবরোধ অব্যাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A
ফাইল ফটো

ফাইল ফটো

দ্রুতই ফল প্রকাশ হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের আশ্বাসের পরও  রাজধানীর নিউমার্কেট এলাকায় ফল প্রকাশের দাবিতে অবরোধ চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

সকাল থেকে নিউমার্কেট এলাকায় ফল প্রকাশের দাবিতে অবরোধ করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীেদের দাবি মেনে নিয়ে নভেম্বরের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দিলেও এখনও অবরোধ চালিয়ে যাচ্ছেন তারা।

রাজধানীর নিউমার্কেট এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করে রাখে ঢাবির অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষার ফল প্রকাশের দাবিতে তারা এ অবরোধ করছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ শুরু করে তারা।

শিক্ষার্থীদের এ অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে দেখা গেছে দু’পাশে আটকে পড়া যানবাহনগুলোকে। এর ফলে সারা শহরে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।

নিউমার্কেট থানার সহকারি পুলিশ কমিশনার সাজ্জাদ রেহান চ্যানেল আই অনলাইনকে বলেন, সকাল সাড়ে ৯ টা থেকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিতে শুরু করে। পরিস্থিতি নিয়ণ্ত্রণে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।



ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া সাতটি কলেজের ভর্তি পরীক্ষা, শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরীক্ষা, ফলাফল প্রণয়ন এবং সিলেবাস প্রণয়ন সবকিছুই এখন থাকবে বিশ্ববিদ্যালয়ের অধীনে। কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

Reneta

এসব কলেজের শিক্ষার্থীরা সনদও পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থী এবং অধিভুক্ত কলেজসমুহের শিক্ষার্থীদের সনদে পার্থক্য থাকবে।

নানা দাবিতে এরআগে ওইসব কলেজের শিক্ষার্থীরা রাজধানীতে আন্দোলন করেছে। এর আগে সাত কলেজের শিক্ষার্থীদের পৃথক আন্দোলনে চোখ হারায় তিতুমীর কলেজশিক্ষার্থী সিদ্দিকুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবরোধপরীক্ষার ফল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT