কুমিল্লা

উপজেলা ভাইস চেয়ারম্যানসহ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

Map of Comilla district in Bangladesh with Channel i Online logo. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদসহ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দেবীদ্বার সদরের একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

দেবীদ্বার-বিপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মো. সেলিম বলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ কর্মীদের নিয়ে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারার অপরাধে মামলা দায়ের পূর্বক বুধবার সকালে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, মো. আবু হানিফ সরকার (২৮), মো. নাছির সরকার (১৯), জিয়াদ বিন আহাদ (২১), জাহিদ হাসান (১৯), আরিফুল ইসলাম (১৯), শরিফুল ইসলাম (১৮), আলাউদ্দিন সরকার (২১), আবদুল করিম (১৮), সৌরভ আহাম্মেদ (১৮), সনাঈম সরকার (২৩) ও রাকিবুল ইসলাম (১৮)।

তারা সবাই একই উপজেলার হামলাবাড়ী গ্রামের বাসিন্দা।

বিষয়:উপজেলা ভাইস চেয়ারম্যান কুমিল্লা গ্রেপ্তার জামায়াত-শিবির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…