চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপজেলা নির্বাচন: প্রথম ধাপে আওয়ামী লীগের ৮৭ জনের নাম চূড়ান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
আওয়ামী লীগ-ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৮৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

তবে উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে।

ধানমন্ডি-৩ এ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন: উপজেলা নির্বাচনে তৃণমূল থেকে বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে।

তবে বিএনপির নির্বাচনে না আসার সিদ্ধান্ত তাদের নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ বলে মনে করেন ওবায়দুল কাদের।

এর আগে শুক্রবার রাতে সংরক্ষিত নারী আসনে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। গণভবনে সাংবাদিকদের কাছে ওই ৪১ জন প্রার্থীর নাম প্রকাশ করেন ওবায়দুল কাদের।

এবার পাঁচ ধাপে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগামী ১০ মার্চ প্রথম ধাপে চার বিভাগের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Reneta

এরপর দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণ করা হবে। আর সর্বশেষ পঞ্চম ধাপে ভােটের সম্ভাব্য তারিখ রমজানের পর ১৮ জুন।

প্রথম ধাপের জন্য তফসিলও এরই মধ্যে ঘোষণা করেছে ইসি। এতে মনােনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ ফেব্রুয়ারি। তা যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি।

প্রথম ধাপের ভোটে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সবকটি উপজেলা, কুড়িগ্রাম জেলার সবকটি উপজেলা, নীলফামারী জেলার সবকটি উপজেলা এবং লালমনিরহাট জেলার সবকটি উপজেলা রংপুর জেলার সবগুলো উপজেলা। ময়মনসিংহ বিভাগের নেত্রকােণার আটপাড়া উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলা, জামালপুর জেলার সবকটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

এছাড়াও সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর বাদে সবকটি উপজেলায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে সব উপজেলায় ভোট হবে।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

জয়পুরহাট জেলার সবকটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোরের নলডাঙ্গা বাদে বাকি সবগুলো উপজেলায় নির্বাচন হবে এবং রাজশাহী জেলার সবগুলো উপজেলায় নির্বাচন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপজেলা চেয়ারম্যানউপজেলা নির্বাচনউপজেলা পরিষদ নির্বাচনওবায়দুল কাদেরনির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭২ ঘণ্টায় একাধিক জেলায় বন্যার শঙ্কা

জুলাই ৮, ২০২৬

ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টাইন, ফিফার ‘লজ্জা নাই’

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

জুলাই ৮, ২০২৬

ইরাকের নাজাফ শহরে নিয়ে যাওয়া হয়েছে খামেনির মরদেহ

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT