চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগকে পাশে পাবে না শরিকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A
নির্বাচনে

ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে লড়লেও উপজেলাসহ স্থানীয় সকল নির্বাচনে আওয়ামী লীগকে পাশে পাবে না শরিকরা। ক্ষমতাসীন মহাজোটের নেতৃত্ব দেয়া আওয়ামী লীগ বলছে: অতীতের ধারাবাহিকতায় এবারও এককভাবে উপজেলা পরিষদ নির্বাচনে নিজস্ব প্রতীকে লড়বে আওয়ামী লীগ।

এ তথ্য জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: জোটগতভাবে নির্বাচন করার কোন সিদ্ধান্ত আমাদের আগেও ছিল না এবারও নেই।

ফেব্রুয়ারি মাসে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন: আগামী মাসে নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের সিডিউল ঘোষণা করবে। এটা স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন আমরা সব সময় দলীয়ভাবে করি, জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচন আমরা কখনও করিনি।

দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের প্রতীক হবে নৌকা, জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: সিটি-করপোরেশন নির্বাচনও আমরা দলীয় ভাবে, দলীয় প্রতীকে করেছি। আগে দলীয় প্রতীকের বাইরে উপজেলা নির্বাচন হয়েছে। এবার আমাদের নেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা নির্বাচনও আমরা দলীয় প্রতীক-নৌকা মার্কায় করব।

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন: আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো। সেই সঙ্গে অভ্যন্তরীণ গণতন্ত্র এখানে প্রাধান্য পাবে। উপজেলা পর্যায়ে যারা মনোনয়ন চাইবেন তাদের আগে তৃণমূল থেকে অনুমোদন নিয়ে আসতে হবে। জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলার সভাপতি ও সেক্রেটারি প্রতি উপজেলা থেকে তিনজন করে নাম প্রস্তাব করবে। তারা জেলা ও স্ব স্ব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষর সম্বলিত এ তিনজনের নামের কাগজ কেন্দ্রে আসবে।

এরপর সেখান থেকে প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ জানিয়ে ওবায়দুল কাদের বলেন: আমরা কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে একজনের মনোনয়ন দেবো। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। এই হলো উপজেলা পরিষদ নির্বাচনের প্রক্রিয়া।

Reneta

তৃণমূলের পাশাপাশি জরিপ ফল প্রার্থীতা চূড়ান্তে ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন: আমাদের নেত্রীর কিছু জরিপ আছে। সে জরিপের ভিত্তিতে এবং তৃণমূলের সুপারিশের ভিত্তিতে আমরা মনোনয়ন দেব।

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেয়ার সুযোগ ছিলো না। ২০১৫ সালের শুরুতে অনুষ্ঠিত ওই নির্বাচনের পর বছরের শেষ ভাগে সরকার স্থানীয় সরকার আইন সংশোধন করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন যোগে পাঁচ পর্যায়েই দলীয় প্রতীক ব্যবহারের বিধান রেখে আইন পাশ হয়। এর আগে শুধু মাত্র সিটি করপোরেশন ও নতুন পৌরসভা গুলোতে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠানের নিয়ম ছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগউপজেলা নির্বাচননির্বাচননির্বাচনেসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে মোদির নীতি, বহরের গাড়ি অর্ধেকে নামানোর নির্দেশ

মে ১৩, ২০২৬

এপ্রিলে সড়কে ঝরল ৫১০ প্রাণ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭তম বিসিএসে আরও ৯৬ বঞ্চিত প্রার্থীর নিয়োগ

মে ১৩, ২০২৬

সম্ভ্রম দিয়ে পরিবার বাঁচানো সেই বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই: বিদায় রাষ্ট্রীয় মর্যাদায়

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরুষের লুকানো শুক্রাণু খুঁজে দিচ্ছে এআই

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT