চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপকূলে নৌকা-ধানের শীষের লড়াই

সোমা ইসলাম সোমা ইসলাম
১:৩১ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০১৬
রাজনীতি
A A

দক্ষিণের উপকূলবর্তী অঞ্চলগুলোতে শুরু হয়ে গেছে ইউনিয়ন পরিষদ। নির্বাচনকে সামনে রেখে চলছে নৌকা ও ধানের শীষের লড়াই।

একদিকে চলছে প্রচারণা, অন্যদিকে প্রতিদিনই বাড়ছে সংঘর্ষের ঘটনা। নির্বাচনের শুরুতেই এই ধরণের সংঘর্ষে শঙ্কিত ভোটাররা ভোট দিতে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।

বরিশাল অঞ্চলের ৬টি জেলার ২৭০টি ইউনিয়নে নির্বাচন হবে ২২ মার্চ। এর মধ্যে লোহালিয়া নদীর তীরে রূপালি ইলিশের শহর পটুয়াখালীর ৫০টি ইউনিয়নে চলছে নৌকা-ধানের শীষের প্রতীক যুদ্ধ। এই জেলার প্রত্যেকটি ইউনিয়নে আওয়ামী লীগ বিএনপি’র বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন।

পটুয়াখালী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের ইউনিয়ন ছোট বিঘাই, এই ইউনিয়নে নৌকা-ধানের শীষের পাশাপাশি সরব স্বতন্ত্র প্রার্থীরা।

আওয়ামী লীগের প্রার্থীর ভরসা, দলের উন্নয়নই তার বিজয়ের পথকে সুগম করবে। এলাকায় বিএনপির কোনো অস্তিত্ব নেই বলে দাবি তার।

অন্যদিকে এই ইউনিয়নে প্রায় ৩১ বছর ধরে শাসন করছে বিএনপি। এবারও দলীয় প্রতীকে বিএনপির প্রার্থী শিউলি বেগম। তবে মজার বিষয় তার স্বামীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন।

Reneta

তবে ইতোমধ্যেই এই অঞ্চলে নির্বাচনকে ঘিরে শুরু হয়ে গেছে সংঘর্ষ। ভোটাররা ভোট দিতে যাবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে তাদের মনে।

পটুয়াখালী অঞ্চলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫৬ জন। প্রতিদিনই এলাকায় নির্বাচনকে ঘিরে সংঘর্ষ হওয়ায় প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ দাবি করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উপকূলে নৌকা-ধানের শীষের লড়াই

পরবর্তী

উপকূলে নৌকা-ধানের শীষের লড়াই

পরবর্তী

খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র জমা

খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র জমা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT