বাংলাদেশ

উন্নয়ন সাংবাদিকতায় বড় ভূমিকা পালন করছে আইআইএমসি

উন্নয়ন সাংবাদিকতায় বড় ভূমিকা পালন করছে আইআইএমসি

বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ বাংলাদেশ ও ভারত দুই দেশ। মধুর এই সম্পর্ককে আরো সুদৃঢ় করতে পারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশন (আইআইএমসি)।

আইআইএমসি’র এলামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলায় বিশিষ্টজনেরা বলেছেন, উন্নয়ন সাংবাদিকতায় বড় ভূমিকা পালন করছে এই প্রতিষ্ঠান।

উন্নয়ন সাংবাদিকতা ও সামাজিক ক্ষমতায়নে আইআইএমসি’র অবদান অনস্বীকার্য। বাংলাদেশ থেকে যারা বিভিন্ন সময় ফেলোশিপ করে স্ব স্ব ক্ষেত্রে অবদান রেখে চলছেন সেই সব অভিজ্ঞতা নিয়ে শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রথম বার্ষিক আয়োজন।

এসময় ভারতে সাংবাদিকতায় প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে সমসময়ই আন্তরিক তার দেশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মনে করেন, দু’দেশের সম্পর্ক উন্নয়নে এ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এখন পর্যন্ত আইআইএমসি থেকে ফেলোশিপ করেছেন ৪২ জন বাংলাদেশি সাংবাদিক।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

বিষয়:আইআইএমসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…