২০১৫-১৬ অর্থবছরের বাজেট জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণের পথ সুগম করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে সংসদে বাজেট বক্তৃতায় তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট জ্বালাও-পোড়াও না চালালে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭. ৩ শতাংশ অর্জন সম্ভব হতো।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আর কেউ অস্বীকার করতে পারবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ’র তথ্যমতে বাংলাদেশের অর্থনীতি ১ বছরের ব্যবধানে ৫৮তম স্থান থেকে ৪৪তম স্থানে উন্নীত হয়েছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বিতার পথে এগিয়ে যাচ্ছে।
‘ক্রয় ক্ষমতার সমতা ভিত্তিতে বাংলাদেশ ২০১৩ সালের ৩৬তম অবস্থান থেকে তিন ধাপ এগিয়ে ২০১৫ সালে ৩৩তম অবস্থানে এসেছে।’
তিনি বলেন, বাংলাদেশ স্বাবলম্বিতা অর্জন করতে সক্ষম হয়েছে বলেই এবার ২ লাখ ৯৫ হাজার ১শ’ কোটি টাকার বাজেট উপস্থাপন করতে পেরেছে।
বাজেটের আকার বড় হলেও তা বাস্তবায়নযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/05/Picsart_24-09-24_16-42-05-173-120x86.jpg)





