আন্তর্জাতিক

উন্নত বিশ্বে সন্তান প্রসবের আগে সাজগোজের প্রবণতা বাড়ছে

উন্নত বিশ্বে সন্তান প্রসবের আগে সাজগোজের প্রবণতা বাড়ছে

মানুষের জীবনে বিশেষ কিছু দিন থাকে যে দিনগুলোতে তিনি চান যেন তাকে অন্য দিনের চেয়ে একটু আলাদা বা সুন্দর দেখায়। এক্ষেত্রে মাতৃত্বের চেয়ে সুন্দরতম মুহূর্ত আর কী হতে পারে? তাই এ দিনেও চলে বিশেষ রুপচর্চা।

একটি গবেষণায় দেখা গেছে, ৬৮ শতাংশ ব্রিটিশ নারী সন্তান জন্ম দেয়ার দিন রূপচর্চায় ব্যস্ত থাকেন, অর্থাৎ মেকআপ নেন।

এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

উন্নত বিশ্বে সন্তান প্রসবের আগে সাজগোজের প্রবণতা বাড়ছেগবেষণায় দেখা যায়, ১৮ থেকে ৩০ বছর বয়সী দুই তৃতীয়াংশ মায়ের এই দিনটি নিয়ে বেশ উত্তেজনা এবং প্ল্যানিং থাকে। তারা রূপসজ্জার পাশাপাশি হাত-পায়ের যত্নের জন্য মেনিকিউর, পেডিকিউরও করে থাকেন।উন্নত বিশ্বে সন্তান প্রসবের আগে সাজগোজের প্রবণতা বাড়ছেযেন পৃথিবীতে তার দেবদূতের মতো সুন্দর সন্তান জন্ম নেয়ার পরপরই তার সাথে সাজগোজ অবস্থাতেই চমৎকার একটা ছবি নিতে পারেন।

উন্নত বিশ্বে সন্তান প্রসবের আগে সাজগোজের প্রবণতা বাড়ছেআর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তিনি যেন সবাইকে জানিয়ে দিতে পারেন– ‘হ্যাঁ, এই দেখুন আমার আদরের সন্তান।’

উন্নত বিশ্বে সন্তান প্রসবের আগে সাজগোজের প্রবণতা বাড়ছে

অনেক সময় দেখা যায়, কোনো মায়ের উচ্চ রক্তচাপ আছে, তবুও তিনি মেকআপ করে নিচ্ছেন।

উন্নত বিশ্বে সন্তান প্রসবের আগে সাজগোজের প্রবণতা বাড়ছেএমন সব মজার মজার ঘটনা শুধু ব্রিটিশ নারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রেও অনেক নারী সন্তান জন্মদানের আগে নিজেদের সুন্দর রাখতে পছন্দ করেন। উন্নত বিশ্বে সন্তান প্রসবের আগে সাজগোজের প্রবণতা বাড়ছেগবেষণায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, কানাডা, জর্জিয়ার কিছু ছবি উঠে আসে। যেখানে দেখা যায়, অনেক নারী যদি নিজের হাতে মেকআপ করতে না পারেন, তখন একজন আর্টিস্ট ভাড়া করে নিয়ে আসেন মেকআপ করে দেওয়ার জন্য।

হাসপাতালের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৩২ বছর বয়সী নারীর মধ্যে রূপ সজ্জার ব্যাপারে এই ধরনের প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। গবেষণায় বলা হচ্ছে, এই ধরনের প্রবণতা মাতৃত্বকালীন সময় একটা মায়ের দুশ্চিন্তা দূর করার জন্য খুব কার্যকর ভূমিকা রাখে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…